সোমবার (৫ অক্টোবর) বিকেলে থানচির তিন্দু সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মতিউর রহমানের ছেলে মো. রাসেল (৩৮), বশির ড্রাইভারের ছেলে লিটন সিকদার (৩৭), মো. কামাল উদ্দিনের ছেলে লিটন ড্রাইভার (৪০), কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাদের হোসেন খলিফা কাদের (৪১) এবং মো. শাহজালাল হোসেন (৩৫)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, তিন্দু এলাকায় পর্যটকবাহী জিপ গাড়ি দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহে সময় লাগছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধারে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।