সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তালতলীতে বিদেশি পিস্তলসহ ৫ জন আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

তালতলীতে বিদেশি পিস্তলসহ ৫ জন আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

বরগুনার তালতলীতে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটকের পর উত্তেজিত জনতা তাঁদের গণধোলাই দিয়েছে বলে জানা গেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ২ নম্বর ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় রাজু নামে এক যুবকের সন্দেহ হয়। পরে তিনি স্থানীয়দের নিয়ে তাঁদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন। এ সময় আটক ব্যক্তিদের একজন রাজুকে লক্ষ্য করে পিস্তল তাক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রাজু কৌশলে পিস্তলটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পাঁচজনকে আটক করেন।

আটকের পর উত্তেজিত জনতা তাঁদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে আটক ব্যক্তিদের তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁদের তালতলী থানায় নিয়ে যাওয়া হয়।

আটক পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—নড়াইলের লোহাগড়া উপজেলার কাঠালতলী গ্রামের আলতু খানের ছেলে মো. জিহাদ খান (৩৫), বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াবুনিয়া গ্রামের মো. মোর্শেদের ছেলে মো. হৃদয় মোল্লা (২৫), একই এলাকার শাহ আলম মল্লিকের ছেলে জামাল (২৭), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার (২৫) এবং তালতলী উপজেলার ৪ নম্বর শারিকখালী ইউনিয়নের লিটন শিকদারের ছেলে লিমন শিকদার (২৮)।

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিরা অস্ত্রসহ এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন। তাঁরা কী উদ্দেশ্যে সেখানে এসেছিলেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তাঁদের প্রকৃত উদ্দেশ্য ও অস্ত্র বহনের কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং তাঁরা কী উদ্দেশ্যে এলাকায় এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পিস্তলটির উৎস, তাঁদের এলাকায় আসার উদ্দেশ্য এবং তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২