সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুদের বন্দুকযুদ্ধের নিহত ১, দস্যু প্রধান আটক

সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুদের বন্দুকযুদ্ধের নিহত ১, দস্যু প্রধান আটক

সুন্দরবনের বনদস্যু দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুলি লেগে শওকত সরদার (৬০) নামে এক জেলে নিহত হয়েছেন। ঘটনাস্থলে বনদস্যুদের ২ টি ট্রলার নষ্ট হয়ে যায়। পরে দুলাভাই বাহিনী প্রধান রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

শুক্রবার সকাল ১০ টার দিকে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কোস্টগার্ড। চিকিৎসা শেষে তাকে আবার সঙ্গে নিয়ে গেছে কোস্টগার্ডের সদস্যরা।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, এ অভিযানে দু’জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর শওকত সরদার (৬০) নামের একজন মারা গেছে। তার মরদেহ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

তার পরিবারের দাবি, তিনি বনদস্যু নয়। সুন্দরবনের বনদস্যুরা তাকে তুলে নিয়ে মুক্তিপণের দাবিতে আটকে রাখে। হাসপাতালে কোন মিডিয়া কর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আহত কিংবা নিহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন সত্যতা নিশ্চিত করা হয়নি।

তেঁতুলতলার চর গ্রামের বাসিন্দারা জানান, গেল রাতে সুন্দরবনের গভীর থেকে একের পর এক গুলির শব্দের পাশাপাশি আগুনের শিখাও দেখা যায়। শতাধিক গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আতঙ্কে নারী-শিশুসহ অনেকেই বাড়ির বাইরে অবস্থান নেন। সকালে কোস্টগার্ডের সদস্যদের খোড়লকাঠী বাজার এলাকায় দেখা গেলে অভিযানের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রথমে ধারণা করেন, দুটি বনদস্যু বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। পরে সকালে এলাকায় কোস্টগার্ডের সদস্যদের দেখে তারা স্বস্তি পান।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনাটি আমাদের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ময়দাফেসা খাল এলাকায় ঘটেছে বলে বনরক্ষীদের কাছ থেকে জেনেছি। বর্তমানে ওই এলাকায় কোস্টগার্ডের সদস্যরা রয়েছেন।

আরও

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

সারা দেশ

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলী উপজেলা পরিষদের হলরুমে যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল রোববার (৪ অ...

২০২৬-১০-০৫ ১৭:১৬

সাংবাদিকদের বিএনপির এমপি তমিজ বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দিব’

সারা দেশ

সাংবাদিকদের বিএনপির এমপি তমিজ বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দিব’

এরপর যদি ধামরাইয়ের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দিবো, এক...

২০২৬-১০-০৫ ১৭:১৫

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সারা দেশ

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই নীলফামারীর ৬ উপজেলায় এখন ব্যস্ত সময় পার...

২০২৬-১০-০৫ ১৪:০৩

হাতীবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই নিহত

সারা দেশ

হাতীবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম...

২০২৬-১০-০৪ ২৩:৫৬