সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রামগড়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,আসামী পলাতক

রামগড়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,আসামী পলাতক

খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহিদের মাদ্রাসা পড়ুয়া এক আত্মীয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভিকটিম সপ্তম শ্রেণির ওই ছাত্রীর এক সহপাঠিনীর বাবা ওমর ফারুকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার এ অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ভিকটিমের মামা বাদি রামগড় থানায় একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজির আলম শনিবার বিকাল ৪ টায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, 'শুক্রবার রাত ১২ টার দিকে ভিকটিমের মামা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এখনো মামলা রুজু হয়নি। তবে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আসামী গ্রেফতারেও পুলিশ তৎপর আছে।'

ভিকটিমের আত্মীয় জুলাই শহিদ মজিদের বড় ভাই মইন  জানান,  শুক্রবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায়  নানিরবাড়ির রান্নাঘরে একাকি কাজ করছিল ভিকটিম(১৩)। এসময় জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে  প্রতিবেশি ওমর ফারুক(৪০) রান্না ঘরে ঢুকে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয়।  ভিকটিম প্রস্তাব প্রত্যাখ্যান করার পর  সে  তাকে  জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।  ওমর ফারুক টেনে হেঁচড়ে তার পড়নের কাপড়  ছিঁড়ে ফেলে। এসময় ভিকটিম আর্তচিৎকার শুরু করলে  ওমর ফারুক পালিয়ে যায়।  মইন আরও জানান, ওমর ফারুক ভিকটিমের প্রতিবেশি। তার  মেয়ে ভিকটিমের ক্লাসমিট।  ঘটনার সময় ভিকটিমের নানী পার্শ্ববর্তী জলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। বাসার অন্য সদস্যরা রামগড়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছিলেন। ভিকটিম একাই রান্না করছিল তখন। বাসায় একা পেয়েই ওমর ফারুক এ ঘটনা ঘটিয়েছে। সে  পেশায় চা দোকানদার। তিনি জানান,  ঘটনা জানাজানি হওয়ার পর ওমর ফারুক গা ঢাকা দিয়েছে। তিনি বলেন, আমরা শুক্রবার রাত১১ টার দিকে রামগড় থানায় গিয়ে ওমর ফারুকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। ভিকটিমের এক মামা বাদি হয়েছেন।'

এদিকে, রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজির আলম শনিবার বিকাল ৪ টায় জানান, ' দুপুরে ধর্ষণের চেষ্টার  ঘটনা ঘটলেও ভিকটিমের আত্মীয়-স্বজন  রাত ১২ টার দিকে থানায় এসে অভিযোগ দিয়েছেন।" তিনি আরও বলেন, ' ভিকটিমের স্বজনদের সঙ্গে  ঘটনা মীমাংসার চেষ্টা  চালায় ওমর ফারুকের পক্ষ। এভাবে  সারা দিন দেন-দরবার  চালার পর ব্যর্থ হলে গভীর রাতে ভিকটিমের পক্ষ থানায় এসে অভিযোগ দায়ের করেন। ততক্ষণে অভিযুক্ত ওমর ফারুক পালিয়ে যায়।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২