সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শরীয়তপুরের ডামুড্যায় প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যায় প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বিদ্যালয়ে প্রবেশের সময় অভিভাবক ও স্থানীয়দের বাধার মুখে পড়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সামনে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিভাবক ও বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্ববর্তী সরকারের আমলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন তহবিলের অর্থ ব্যবহারে অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রভাব খাটিয়ে বিদ্যালয় পরিচালনা, শিক্ষকদের বেতন উত্তোলন এবং বিদ্যালয়ের অর্থ যথাযথভাবে ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগও করেছেন তারা।

অভিভাবক কমল বেপারী, শাহিন মাদবর ও সবুজ বেপারী বলেন, বিদ্যালয়ের স্বার্থে আমরা একত্রিত হয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে আমরা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। তাঁর আগমনের খবর পেয়ে আমরা বিদ্যালয়ের সামনে অবস্থান নিই।

এদিকে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাহউদ্দিন আইয়ূবী বলেন, সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামলার শিকার হয়েছেন বলে জানতে পেরেছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, বিদ্যালয়ের একটি কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলাম। কাজ শেষে বিদ্যালয়ে ফেরার পথে স্থানীয় কিছু লোক আমার ওপর হামলা চালায়। কেন এই হামলা হয়েছে, তা আমি জানি না। ইউএনও মহোদয় আমাকে চিকিৎসা নেওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২