বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল

শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল

সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও হার সঙ্গী হলো বাংলাদেশ নারী দলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা নারী দল।

বৃষ্টির কারণে ম্যাচটি সংক্ষিপ্ত হয়ে প্রতি ইনিংসে ৯ ওভারে নেমে আসে। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক চামারি আতাপাত্তু। ২৭ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় এই ইনিংস সাজান তিনি। এছাড়া ইমেশা দুলানি ১৯ এবং কাভিশা দিলহারি ১৫ রান করেন।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা একটি উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও মাঝপথে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর হুয়াইরিয়া ফেরদৌস ১১ বলে ১৫ এবং সোবহানা মোস্তারি ১৫ বলে ২১ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। তবে এই দুই ব্যাটার বিদায় নিলে আবারও চাপে পড়ে যায় দল।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯ বলে ১৩ রান করলেও শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। সুলতানা খাতুন চেষ্টা চালালেও তা যথেষ্ট হয়নি। নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান করে ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এতে করে সিরিজের তিনটি ম্যাচেই হেরে পূর্ণাঙ্গভাবে ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ নারী দলকে।

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১