সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা বিতরণ

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

সোমবার ও মঙ্গলবার (২১ ও ২২ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এ কর্মসূচিতে তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এসএসএসের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবারক হোসেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম বালা, সোসাইটি ফর সোশাল সাভির্স (এসএসএস) এর ডামুড্যার এরিয়া ম্যানেজার মো. আবদুর রহমান, সখিপুর থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান বালা, সাবেক সহ-সভাপতি ফয়সার মাঝি, সোসাইটি ফর সোশাল সাভির্স (এসএসএস) এর সখিপুর শাখার ব্যবস্থাপক ইলিয়াস হোসেন মোড়ল, সোসাইটি ফর সোশাল সাভির্স (এসএসএস) এর বালার বাজার শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিনসহ স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ।

সখিপুর থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান বালা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে এসএসএসের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য এসএসএস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তাদের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।

এসএসএস ডামুড্যার এরিয়া ম্যানেজার মো. আবদুর রহমান বলেন, সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস) একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এসএসএস বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় আমাদের এ বৃক্ষ বিতরণ কর্মসূচি। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এসএসএসের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

 

আরও

রামপালে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে মানববন্ধন

সারা দেশ

রামপালে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাটের রামপালে জমি দখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আ...

২০২৬-০৯-২১ ২০:৩৯

ঝিনাইদহের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

সারা দেশ

ঝিনাইদহের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন...

২০২৬-০৯-২১ ২০:৩৭

তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় থাকবে ধারাবাহিকতা: যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী

সারা দেশ

তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় থাকবে ধারাবাহিকতা: যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর দেশের মানুষ বা রাষ্ট্রীয় ব্য...

২০২৬-০৯-২১ ১৯:২৯

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে- এমপি হারুন অর রশিদ

সারা দেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে- এমপি হারুন অর রশিদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছে...

২০২৬-০৯-২১ ১৯:২৮

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

সারা দেশ

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ফারুক ওরফে কাইল্ল্যা ফারুককে বিদেশি পিস্তল, ম...

২০২৬-০৯-২১ ১৯:১১