বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

সোনালি মুরগির দাম ভাঙল রেকর্ড, ব্রয়লার মুরগির মূল্যেও প্রভাব

সোনালি মুরগির দাম ভাঙল রেকর্ড, ব্রয়লার মুরগির মূল্যেও প্রভাব

সাধারণ মানুষ আগে ব্রয়লার মুরগি বা সোনালি মুরগিতে প্রোটিনের চাহিদা মেটাতেন। কিন্তু এখন সেই প্রোটিনের উৎসও বিলাসী পণ্য হয়ে উঠেছে। একদিনের ব্যবধানে কেজি দরে ২০-৩০ টাকা বাড়ার ফলে সোনালি মুরগির দাম ছাড়িয়েছে ৪৩০ টাকা। ব্রয়লার মুরগিও ছুঁয়েছে প্রায় ২০০ টাকার ডাবল সেঞ্চুরি।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার ও রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ টাকা, যেখানে একদিন আগেও তা ৩৯০-৪০০ টাকার মধ্যে ছিল। দেশি মুরগির কেজি কিনতে হচ্ছে ৭০০ টাকা।

বাজারে সরবরাহ সংকটকে দাম বাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা। গুলশান কাঁচাবাজারের বিক্রেতা মাসুম বলেন, “দুদিন আগে সোনালি মুরগির কেজি ৩৮০ টাকা ছিল। এখন পাইকারিতে কিনতে হচ্ছে ৪০০, তাই খুচরায় ৪৩০ টাকা দিতে হচ্ছে। সরবরাহ তুলনামূলক কম।”

মধ্যবিত্ত ক্রেতা রুহুল আমিন জানান, বাড়িতে মেহমান আসায় সোনালি মুরগি কিনতে এসেছিলেন, কিন্তু দাম বেশি হওয়ায় ব্রয়লার মুরগি কিনেছেন। তিনি বলেন, “এভাবে দাম বাড়লে আমাদের মতো মানুষ কিনতে পারবে না।”

৬০ বছর বয়সী নওশের আলী মনে করছেন, “গরুর মাংসের চেয়ে এখন মুরগি বেশি দামী। এক কেজি মুরগি কিনলে ৭০০ গ্রাম মাংসই পাবেন। এভাবে চললে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্ট ভোগ করবে।”

জোয়ার সাহারা বাজারের শামসুল ব্রয়লার হাউজের মালিক শামসুল ইসলাম বলেন, “আমার ২৫ বছরের ব্যবসায় এমন দাম আগে হয়নি। সর্বোচ্চ ৩৫০-৩৬০ টাকায় বিক্রি করেছি, এখন ৪৩০ টাকায়। ব্রয়লারও ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার পেছনে খামারিতেও সংকট আছে।”

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১