বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের শক্ত অবস্থান, জামায়াত প্রায় ১২-১৩ আসন

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের শক্ত অবস্থান, জামায়াত প্রায় ১২-১৩ আসন

জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের বণ্টনে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। হিসাব অনুযায়ী, তারা পেতে পারে ৩৬টি নারী আসন। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট পেতে পারে প্রায় ১২ থেকে ১৩টি আসন।

২০০৪ সালের জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ আসনের আনুপাতিক ভিত্তিতে নারী আসন বণ্টন করা হয়। বর্তমানে সংসদের মোট কার্যকর আসন সংখ্যা ২৯৭। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল স্থগিত এবং শেরপুর-৩ আসনে নির্বাচন পিছিয়ে যাওয়ায় এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক নির্বাচনে বিএনপি ২০৯টি আসন এবং জোটসঙ্গী দলগুলো তিনটি আসন পাওয়ায় বিএনপি জোটের মোট আসন দাঁড়িয়েছে ২১২। এই হিসাবে তারা প্রায় ৩৫ দশমিক ৬৯টি নারী আসনের সমান ভাগ পায়, যা আইন অনুযায়ী পূর্ণসংখ্যা ধরে ৩৬টি আসন হিসেবে গণ্য হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসন এবং জোটসঙ্গী দলগুলোর আসনসহ মোট প্রায় ৭১টি আসন হলে তাদের প্রাপ্য দাঁড়ায় প্রায় ১১ দশমিক ৯৫টি নারী আসন। ফলে তারা প্রায় ১২টি আসন পেতে পারে। এনসিপি আলাদাভাবে থাকলে তাদের ভাগে একটি আসন পড়তে পারে।

স্বতন্ত্র সাত এমপি যদি নিজেদের মধ্যে জোট গঠন করেন, তবে তারা একটি নারী আসন পেতে পারেন। তবে তারা জোট না করলে বা কোনো দলে যোগ দিলে তাদের প্রাপ্য আসনটি সর্বাধিক আসন পাওয়া দল—বিএনপির ঝুলিতেই যেতে পারে।

আইন অনুযায়ী, নির্বাচনের ফল প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন দল ও জোটভিত্তিক তালিকা প্রস্তুত করবে এবং তার ভিত্তিতেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

রাজনীতি

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব...

২০২৬-০৬-২৭ ১৮:৩৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

রাজনীতি

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে...

২০২৬-০৬-২৭ ১৮:১২

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮