মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সংরক্ষিত বনাঞ্চলে জ্বালানি কাঠ সংগ্রহকালে ২৬ রোহিঙ্গা আটক

সংরক্ষিত বনাঞ্চলে জ্বালানি কাঠ সংগ্রহকালে ২৬ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করা অবস্থায় ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বনবিভাগ।

সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী বনবিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন সদর, দোছরি ও থাইংখালী বিট এলাকায় পৃথকভাবে এ অভিযান চালানো হয়।

বনবিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উখিয়ার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে জ্বালানি কাঠ সংগ্রহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বনাঞ্চলে গাছ কাটা ও ডালপালা সংগ্রহের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযান জোরদার করা হয়েছে।

অভিযান চলাকালে বনাঞ্চলের ভেতর থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করা অবস্থায় ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন, খবর পেয়ে সদর, দোছরি ও থাইংখালী বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করা অবস্থায় ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩