মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

স্কুলে চালু হবে মিড ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্কুলে চালু হবে মিড ডে মিল: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে দেশের সব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে। পরে ধাপে ধাপে এটি সব স্কুলে সম্প্রসারণ করা হবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে ধীরে ধীরে একটি একক বা ‘সিঙ্গেল কারিকুলাম’-এর আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, বাংলা, ইংরেজি ও ইবতেদায়ীসহ সব শিক্ষামাধ্যমকে সমমানের করার লক্ষ্য রয়েছে, যাতে ১২ বছর পড়াশোনা শেষে সব শিক্ষার্থী সমান দক্ষতা অর্জন করতে পারে।

প্রতিমন্ত্রী আরও জানান, শিক্ষা কার্যক্রমে সংস্কৃতি ও খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জুন মাসের পর এ প্রক্রিয়া শুরু হবে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

ভাষাগত দক্ষতা, গণিত জ্ঞান ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরা যেন অলিম্পিকে পদক আনতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। এছাড়া প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে প্রযুক্তি পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, স্কুল ভবনের বাইরে অতিরিক্ত অর্থ খরচ করে পড়াশোনা করুক—এটি সরকার চায় না। আগামী তিন বছরের মধ্যে কোচিং নির্ভরতা কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সরকার জবাবদিহিমূলকভাবে কাজ করতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আগামী পাঁচ বছরে কীভাবে কাজ করা হবে, সেটিই এখন সরকারের মূল লক্ষ্য।

আরও

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা...

২০২৬-০৯-২৭ ২৩:২৪

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

জাতীয়

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন...

২০২৬-০৯-২৭ ২০:৫০