মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাজধানীর বেশিরভাগ পাম্পে আজও মিলছে না তেল

রাজধানীর বেশিরভাগ পাম্পে আজও মিলছে না তেল

রাজধানীর বেশিরভাগ পাম্পে আজও মিলছে না জ্বালানি তেল। গত কয়েকদিনের মতো আজ বুধবারও সকাল থেকে প্রায় প্রতিটি পাম্পে গিয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকেরা।

সকালে রাজধানীর বেশিরভাগ পাম্পে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এ সময় তেল না পেয়ে ভোগান্তি ও হতাশার কথা প্রকাশ করেন গ্রাহকেরা।

চালকেরা বলছেন, একের পর এক পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না তারা। যেখানে পাচ্ছেন সেখানেও দীর্ঘ লাইন।

এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, দিনে দিনে চাহিদা বাড়ছে। অন্যদিকে কমছে ডিপো থেকে তেল দেওয়ার পরিমাণ। ডিপো থেকে তেল আসার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তেল।

অন্যদিকে প্রতিটি পাম্পেই টানানো হয়েছে জ্বালানি ক্রয়-বিক্রয়ের তালিকা। ট্যাগ অফিসারও আসছে পাম্পে পাম্পে, পর্যবেক্ষণ করছে সার্বিক পরিস্থিতি।

আরও

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা...

২০২৬-০৯-২৭ ২৩:২৪

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

জাতীয়

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন...

২০২৬-০৯-২৭ ২০:৫০