বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

স্কুল-কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামূলক

স্কুল-কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামূলক

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে ঈদুল ফিতরের চলমান ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সারা বছর এ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, শহর ও গ্রাম-উভয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখতে দিকনির্দেশনা দিতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম চালানোর কথাও উল্লেখ করা হয়েছে।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা...

২০২৬-০৯-২৪ ১৯:২১

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন—জিপিই’র কাছ থেকে আরও বৃহত্তর...

২০২৬-০৯-২৪ ১৮:৫৮