সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজগঞ্জে মোবাইলে খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে মোবাইলে খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কানে হেডফোন লাগিয়ে মোবাইলে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলা দেখার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২২) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটের বর্ধণগাছা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার বর্দ্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিহত রুবেল মোল্লার দাদা সানোয়ার হোসেন বলেন, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও

লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ: ফেনীতে পরিবেশমন্ত্রী মিন্টু

সারা দেশ

লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ: ফেনীতে পরিবেশমন্ত্রী মিন্টু

জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলার হার বাড়লে বাংলাদেশের পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি লবণাক্ততার ঝুঁ...

২০২৬-০৯-১৪ ১৯:৪১

লালমনিরহাটে দুই মন্ত্রী’র সামনে বিএনপির দুই গ্রুপের মারামারি

সারা দেশ

লালমনিরহাটে দুই মন্ত্রী’র সামনে বিএনপির দুই গ্রুপের মারামারি

লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সামনে...

২০২৬-০৯-১৪ ১৯:৩৯

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ২ গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই

সারা দেশ

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ২ গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই

গাইবান্ধার সুন্দরগঞ্জে গভীর রাতে কয়েলের আগুনে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় পুড়ে মরে গেছে দুই গরু এবং আগুন...

২০২৬-০৯-১৪ ১৮:৩৩

দুই বোনকে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর করে কারাদণ্ড

সারা দেশ

দুই বোনকে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর করে কারাদণ্ড

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভারতে পাচার করে অনৈতিক কাজে বাধ্য করার মামলায় মো. শহীদ শেখ (৫০) নামের এক ব্যক্তিকে...

২০২৬-০৯-১৪ ১৮:৩১

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

সারা দেশ

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে...

২০২৬-০৯-১৪ ১৮:৩০

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

সারা দেশ

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন,ব্রিকস সম্মেলনের ব্যাপারে বাংলাদেশ সরকারের এখনো খোলা...

২০২৬-০৯-১৪ ১৮:১৯