প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার অন্যতম লক্ষ্য হলো দেশের প্রতিটি অঞ্চলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলা।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশিত শিক্ষা-সংক্রান্ত দূরদর্শী চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে খুলনার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোটারী স্কুল, খুলনার ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. নুরুজ্জামান নিশাত এবং খুলনা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আহ্বায়ক জাহিদুর রহমান রিপন।
এ ছাড়া বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষক সদস্য সোহান নেওয়াজ খান, অভিভাবক সদস্য গাজী সালাউদ্দিন, প্রধান শিক্ষক ও সদস্য সচিব আইরিন পারভীন, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক কমল কুমার কুণ্ডু এবং প্রাতঃ শাখার সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে রোটারী স্কুলের শিক্ষা কার্যক্রমে আরও গতি সঞ্চার হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।