সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সিঙ্গাপুরে ১০ জন বা তার বেশি শিক্ষার্থীকে ইসলামি শিক্ষা দিতে নিবন্ধন বাধ্যতামূলক

সিঙ্গাপুরে ১০ জন বা তার বেশি শিক্ষার্থীকে ইসলামি শিক্ষা দিতে নিবন্ধন বাধ্যতামূলক

সিঙ্গাপুরে নিয়মিত ১০ জন বা তার বেশি ব্যক্তিকে ইসলামি শিক্ষা দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এখন থেকে ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুরে (এমইউআইএস) নিবন্ধন করতে হবে। শুক্রবার (২ অক্টোবর) থেকে সম্প্রসারিত এই নিবন্ধন ব্যবস্থা কার্যকর হয়েছে।

নতুন নিয়ম সরাসরি পরিচালিত ইসলামি শিক্ষার পাশাপাশি বাসায় এবং অনলাইনে পরিচালিত শিক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পূর্ণকালীন ও খণ্ডকালীন মাদরাসা, কোরআন শিক্ষার ক্লাসসহ বিভিন্ন ধরনের ইসলামি শিক্ষা কার্যক্রম এর আওতায় থাকবে। এমনকি হজ ও উমরার প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিচালনাকারী ট্রাভেল এজেন্সিগুলোকেও মুসলিম ধর্মীয় বিদ্যালয় হিসেবে নিবন্ধন করতে হবে।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমইউআইএস জানিয়েছে, সম্প্রসারিত নিবন্ধন ব্যবস্থার আওতায় আনুমানিক ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পড়বে। ২০২৪ সালের Administration of Muslim Law (Amendment) Act এবং এর অধীন বিধিমালায় আনা সংশোধনীর ভিত্তিতে এই পরিবর্তন করা হয়েছে। আইনটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরের পার্লামেন্টে পাস হয়।

নতুন কাঠামো অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানে মাসে অন্তত একবার ১০ বা ততোধিক ব্যক্তিকে ইসলামি শিক্ষা দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এমইউআইএসে নিবন্ধন করতে হবে।

তবে এরই মধ্যে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। তারা বর্তমান নিবন্ধনের আওতায় তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এখনো নিবন্ধিত নয় এমন শিক্ষা প্রদানকারীদের আবেদন জমা দেওয়ার জন্য ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

শনিবার (৩ অক্টোবর) থেকে নতুন নিবন্ধনের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

তবে শুধু পরিবারের সদস্যদের ইসলামি শিক্ষা দেওয়া কিংবা পরিবার ও বন্ধুদের মধ্যে ব্যক্তিগতভাবে ধর্মীয় মতামত বা জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে এই নিবন্ধন বাধ্যতামূলক নয়। শিক্ষাদানের সঙ্গে সম্পৃক্ত নয়—এমন ধর্মীয় সেবাও এর আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে রুকইয়াহ ও জানাজাসংক্রান্ত সেবা। একইভাবে সিঙ্গাপুরের বাইরে থেকে পরিচালিত অনলাইন ধর্মীয় ক্লাসের ক্ষেত্রেও নিবন্ধনের প্রয়োজন হবে না।

এমইউআইএসের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে সিঙ্গাপুরে নিবন্ধিত মুসলিম ধর্মীয় বিদ্যালয়, ইসলামি শিক্ষাকেন্দ্র ও শিক্ষা প্রদানকারীর সংখ্যা ছিল ৩০৩টি। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে ৪৭৫টিতে দাঁড়িয়েছে।

আরও

কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার উদ্যোগ

জাতীয়

কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার উদ্যোগ

বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান শিল্প উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। আসন্ন কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন...

২০২৬-১০-০৫ ১৯:৫৩

শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্...

২০২৬-১০-০৫ ১৯:৪১

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

জাতীয়

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন পল্লীতে গায়ে কেরোসিন ঢেলে নিশা রানী (২৮) নামের এক নারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভি...

২০২৬-১০-০৫ ১৮:২১