সোমবার, ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সিঙ্গাপুর ম্যাচে খেলবেন হামজা, ইনজুরি কাটিয়ে দলে ফেরায় স্বস্তি

সিঙ্গাপুর ম্যাচে খেলবেন হামজা, ইনজুরি কাটিয়ে দলে ফেরায় স্বস্তি

এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে দল। ইনজুরির শঙ্কা কাটিয়ে মিডফিল্ডার হামজা চৌধুরীর খেলা প্রায় নিশ্চিত হয়েছে।

 

সম্প্রতি চোটের কারণে মার্চ উইন্ডোতে তার অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটির বৈঠকের পর সেই শঙ্কা কেটে গেছে। এতে করে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে বাংলাদেশ শিবির।

 

বৈঠক শেষে প্রস্তুতি পরিকল্পনা তুলে ধরেন বাফুফের গণমাধ্যম কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, আগামী ১৬ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ২১ মার্চ দল ভিয়েতনাম পৌঁছাবে। ২৬ মার্চ সেখানে একটি প্রীতি ম্যাচ খেলে ২৭ মার্চ দল সিঙ্গাপুরে যাবে।

 

হামজা চৌধুরীর সফরসূচি সম্পর্কে আমিরুল ইসলাম বাবু বলেন, হামজা ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। সেখানে ম্যাচ খেলার পর সিঙ্গাপুরে গিয়ে ৩১ মার্চ বাছাইপর্বের ম্যাচ খেলবেন। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে যাবেন।

ক্যাম্পের শুরু থেকেই থাকবেন অন্য প্রবাসী ফুটবলাররা। অধিনায়ক জামাল ভূঁইয়া ছাড়া ফাহমিদুল ইসলাম, তারিক কাজী, জায়ান আহমেদ ও সামিত সোম ১৬ মার্চের মধ্যেই ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।

 

তবে এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি বাফুফে। প্রাথমিক দলে ৩০ জন ফুটবলার রাখা হবে। ভিয়েতনাম যাওয়ার আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

 

এদিকে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ মার্চের ম্যাচের পর। তবে সাম্প্রতিক বৈঠকে তার চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। সিঙ্গাপুর ম্যাচের পর বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে।

আরও

টি-টোয়েন্টিতে প্রথমবার এমন রেকর্ড, আইপিএলে সবচেয়ে বাজে দিন রশিদের

খেলাধুলা

টি-টোয়েন্টিতে প্রথমবার এমন রেকর্ড, আইপিএলে সবচেয়ে বাজে দিন রশিদের

এবারের আইপিএল যেন দলীয় রানের দিক থেকে বিগত সব আসরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ব্যক্তিগতভাবেও চলছে রেকর্ড ভাঙা-গ...

২০২৬-০৫-১৭ ০৯:১৩

শেষ দিকে সিঙ্গেল না নেওয়ার কারণ জানালেন লিটন

খেলাধুলা

শেষ দিকে সিঙ্গেল না নেওয়ার কারণ জানালেন লিটন

সিলেটে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য খারাপ হতে পারতো। তবে পাকিস্তানের বোলারদের সামনে নিজেকে নতুন করে চেনাল...

২০২৬-০৫-১৬ ২০:২৪

১৮ বছরের আইপিএলে প্রথমবার, সেঞ্চুরির উৎসবে মাতল সব দল

খেলাধুলা

১৮ বছরের আইপিএলে প্রথমবার, সেঞ্চুরির উৎসবে মাতল সব দল

চার-ছক্কার ঝড় আর ব্যাটারদের দাপটে জমজমাট আরেকটি মৌসুম পার করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে এবার শুধু বিনোদন নয়, ইতিহাসও...

২০২৬-০৫-১৬ ১৩:২০

নিজের ওপর আস্থা লিটনের, ‘সেরা অধিনায়ক’ হিসেবেও বেছে নিলেন নিজেকেই

খেলাধুলা

নিজের ওপর আস্থা লিটনের, ‘সেরা অধিনায়ক’ হিসেবেও বেছে নিলেন নিজেকেই

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব নিয়ে আলোচনা হলেই সামনে আসে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের নাম। তবে বর...

২০২৬-০৫-১৬ ১৩:১৯

লিভারপুলকে দুঃস্বপ্নে ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

খেলাধুলা

লিভারপুলকে দুঃস্বপ্নে ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

মৌসুমের শেষভাগে এসে যেন ছন্দটাই হারিয়ে ফেলেছে লিভারপুল। গুরুত্বপূর্ণ সময়ে এসে একের পর এক হোঁচটে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট...

২০২৬-০৫-১৬ ১০:০১