রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

এক ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন, অপর ম্যাচেও শুরুর একাদশে না থাকার সম্ভাবনা ছিল বেশি। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ডেনমার্ক থেকে মাদ্রিদে চলে যান। পর্তুগাল কোচ জর্জে জেসুস স্বীকার না করলেও, বিভেদ যে তার সঙ্গেই হয়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। এবার জানা গেছে, রোনালদো ছাড়া পর্তুগালের এক স্টাফও তাকে অনুসরণ করে ক্যাম্প ছেড়ে যান।

গত বুধবার কোপেনহেগেনে পর্তুগাল দলের ক্যাম্প থেকে রোনালদোর আকস্মিক ছেড়ে যাওয়ার রেশ এখনও কাটেনি। এরই মাঝে পর্তুগালের জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘রেকর্ড’ জানিয়েছে, পর্তুগালের ব্যাকরুম স্টাফের (কোচিং প্যানেলের সদস্য) একজন সদস্যকে অবিলম্বে ব্যাগ গুছিয়ে রোনালদোর পিছু নিয়ে ক্যাম্প ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

আলোচ্য ব্যক্তিটি হলেন পর্তুগাল দলের কিট ও সরঞ্জাম ব্যবস্থাপক অ্যান্তোনিও কস্তা, যিনি রোনালদোর সঙ্গেই ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। কোচ জেসুস ও পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে বৈঠকের পরপরই রোনালদো ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন রোনালদো নিজেই।

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই গোলদাতা এখন সঠিক মুহূর্তের অপেক্ষায় আছেন, যে সময়ে তিনি পর্তুগিজ জনগণের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। ঠিক কী কারণে তিনি দল ছেড়েছিলেন তা এখনও জানাননি সিআরসেভেন।

রোনালদো ক্যাম্প ছাড়ার পর গত বৃহস্পতিবার পর্তুগাল উয়েফা নেশন্স লিগের ম্যাচে ডেনমার্ককে ৪-২ ব্যবধানে হারিয়েছিল। লিগের চতুর্থ রাউন্ডে আজ (রোববার) নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল। এটি হবে রোনালদোর চলে যাওয়ার পর দলটির দ্বিতীয় ম্যাচ। ইতোমধ্যে নিজেদের তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে জেসুসের দল।

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

খেলাধুলা

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

কোনো কারণ না জানিয়েই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

২০২৬-১০-০১ ১৫:১৩