মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের গোল ও পারফরম্যান্স যথাযথ স্বীকৃতি পাচ্ছে না বলেও আক্ষেপ করেছেন তিনি। তবে সিএনএন পর্তুগালকে দেওয়া তার সাক্ষাৎকারের লেখা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ায় তৈরি হয়েছে নতুন আলোচনা।

সিএনএন পর্তুগালকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, গোলের রেকর্ড ও ব্যক্তিগত অর্জন নিয়ে কথা বলেন সৌদি ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ড। সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করে। সেখানে রোনালদোকে বলতে শোনা যায়, তার খেলার মান এবং গোলের অর্জন যতটা স্বীকৃতি পাওয়ার কথা, ততটা পাচ্ছেন না তিনি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১ হাজার ৩৩৭টি পেশাদার ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯৮০। ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

রোনালদোর ভাষ্য, এক হাজার গোল করতে পারলে তা হবে অসাধারণ এক অর্জন। তবে এই মাইলফলকে পৌঁছাতে না পারলেও নিজেকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় মনে করেন তিনি। নিজের গোলের পরিসংখ্যান ও ক্যারিয়ারের অর্জনকেই এ অবস্থানের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছেন পর্তুগালের অধিনায়ক।

অবসর নিয়েও যা বললেন রোনালদো

ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়েও কথা বলেছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার। ভবিষ্যতে কী ঘটবে, তা আগে থেকে বলা সম্ভব নয় বলে মনে করেন তিনি। কোনো একসময় ফুটবলের প্রতি প্রেরণা হারিয়ে ফেললে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানিয়েছেন রোনালদো।

তার এই বক্তব্যের মধ্যেই সামনে আসে সাক্ষাৎকার ঘিরে আরেকটি ঘটনা। প্রকাশের কয়েক ঘণ্টা পর সিএনএনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারের লেখাটি সরিয়ে নেওয়া হয়। তবে কেন প্রতিবেদনটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।

এদিকে সৌদি প্রো লিগে আগামী ১৬ অক্টোবর আল আহলির মুখোমুখি হওয়ার কথা রয়েছে রোনালদোর দল আল নাসরের।

আরও

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

খেলাধুলা

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ বৃহস্পতিবার এই সিরিজের জন্য দল ঘো...

২০২৬-১০-০৮ ২১:৩৭

টেস্ট ম্যাচের আগে দুবাইয়ে তীব্র গরম, যা বলছেন বাংলাদেশ কোচ

খেলাধুলা

টেস্ট ম্যাচের আগে দুবাইয়ে তীব্র গরম, যা বলছেন বাংলাদেশ কোচ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল এখন আরব আমিরাত। এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও শান্...

২০২৬-১০-০৮ ১০:৫৫

দুই অ্যাসিস্ট ও এক গোল মেসির, আর্জেন্টিনার বড় জয়

খেলাধুলা

দুই অ্যাসিস্ট ও এক গোল মেসির, আর্জেন্টিনার বড় জয়

বিদায়ের মঞ্চে এর চেয়ে সুন্দর গল্প আর কী-ই বা হতে পারত! জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, গ্যালারিজুড়ে আবেগ আর চোখের সামনে ন...

২০২৬-১০-০৭ ০৯:৫৯