শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট

ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট

 

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দিন দুয়েক আগে দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের বাংলাদেশ যুব দলের নেতৃত্ব আছেন ফরিদ হাসান ফয়সাল। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে। তবে যাত্রাকালে তারা ফ্লাইট বিড়ম্বনায় পড়েছে।

 

আজ (শনিবার) দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ যুব ক্রিকেটারদের। তবে ভিসা জটিলতায় তাদের যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কয়েক জনের ভিসা জটিলতা রয়েছে। ধারণা করা হচ্ছে সেটা দ্রুত ঠিক হয়ে যাবে। এরপর আগামীকাল (রোববার) ওমানের উদ্দেশে দেশ ছাড়বে দল। 

 

সূচি অনুযায়ী, বাংলাদেশ-আফগানিস্তান অ-১৯ দল সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে আগামী ১৩ অক্টোবর। বাকি চারটি ম্যাচ ১৫, ১৮, ২০ এবং ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।

আরও

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

খেলাধুলা

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ বৃহস্পতিবার এই সিরিজের জন্য দল ঘো...

২০২৬-১০-০৮ ২১:৩৭

টেস্ট ম্যাচের আগে দুবাইয়ে তীব্র গরম, যা বলছেন বাংলাদেশ কোচ

খেলাধুলা

টেস্ট ম্যাচের আগে দুবাইয়ে তীব্র গরম, যা বলছেন বাংলাদেশ কোচ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল এখন আরব আমিরাত। এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও শান্...

২০২৬-১০-০৮ ১০:৫৫

দুই অ্যাসিস্ট ও এক গোল মেসির, আর্জেন্টিনার বড় জয়

খেলাধুলা

দুই অ্যাসিস্ট ও এক গোল মেসির, আর্জেন্টিনার বড় জয়

বিদায়ের মঞ্চে এর চেয়ে সুন্দর গল্প আর কী-ই বা হতে পারত! জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, গ্যালারিজুড়ে আবেগ আর চোখের সামনে ন...

২০২৬-১০-০৭ ০৯:৫৯