সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সেতুর অভাবে পারাপারে সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তি

সেতুর অভাবে পারাপারে সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তি

প্রায় ২০/২৫ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ডিঙ্গি নৌকা। কথা হয়। সরকার আসে, সরকার যায় কিন্তু আজও নির্মাণ হয়নি ঘাঘট নদীর উপর একটি সেতু। নির্বাচন আসলেই নদীপারের মানুষের কদর বাড়ে। শুরু হয় নেতা-কর্মীদের আনাগোনা। প্রার্থীরা ছুটে যায়,ঘাঘট নদী তীরের মানুষের দ্বারে দ্বারে ।ডিঙ্গি নৌকার স্থলে সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেয় তারা। কিন্তু নির্বাচন পার হলেই সবাই ভুলে যায় ঘাঘট নদী তীরের মানুষের কথা। ফলে আশ্বাস আর বিশ্বাসের মধ্য দিয়ে কেটে যায় তাদের অর্ধশত বছর। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ডিঙ্গি নৌকায় চড়ে পারাপার হচ্ছে হাজারো মানুষের।

গাইবান্ধার সাদুল্লাপুরের ৯ নং বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার ঘাঘট নদীর চৌকিদারের খেয়াঘাট নামকস্থানে দেখা যায় নদী পারাপারে মানুষদের সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তির চিত্র।

তারা বলেন, এই ঘাঘট নদীর ওপর দিয়ে প্রতিদিন গাইবান্ধা সদর ও সাদুল্যাপুর উপজেলার প্রায় ২০ /২৫ গ্রামের বিভিন্ন পেশার অসংখ্য মানুষ ও ছাত্র-ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হয়ে থাকেন। ওপার-এপারের কৃষকদের কৃষি ফসল সংগ্রহ করতে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ আর ভোগান্তি ।

তাছাড়াও নদীতীরের মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার জীবন নির্ভর করে সময়ের উপর। একটু দেরি হলেই রোগীর জীবন নিয়ে শুরু হয় জমে মানুষের টানাটানি। ঘাঘট নদী তীরেই গুনতে হয় মৃত্যুর প্রহর। দুর্ভোগ আর ভোগান্তির শিকার মানুষ এখানে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানায়।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন- ওইস্থানে জনগণের খুব ভোগান্তি হচ্ছে। ইতোমধ্যে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মো.মেনাজ বলেন, স্থানীয় সরকারের প্রকল্প মহোদয় প্রাথমিক সমীক্ষা সম্পন্ন করেছেন। খুব শিগগিরই চৌকিদারের খেয়া ঘাটে একটি ব্রিজ নির্মাণ করা হবে বলে আশাবাদী তিনি।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭