শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের বিষাক্ত গ্যাসে মৃত বেড়ে ৮

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের বিষাক্ত গ্যাসে মৃত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙা কারখানায় লিক হওয়া বিষাক্ত গ্যাসে আরও পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন আটজন। ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামে ওই কারখানায় আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে।

ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় গ্যাস লিক হয়েছে বলে জানা যায়। এতে অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ (চমেক) আশপাশের নানা হাসপাতালে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন প্রথমে ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর কথা জানিয়েছেন। পরে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তিনি। চমেক হাসপাতালে আনার পর মারা গেছেন তারা। অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১০ থেকে ১৫ জন।

মৃতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, নাছির, মনছুর, রানা ও খোকন। এর মধ্যে নাছির ও মনছুর সম্পর্কে ভাই।

ঘটনার খবর পেয়ে চমেক হাসপাতালে এসেছেন ভাটিয়ারী এলাকার মো. মহিউদ্দিন। বোনজামাই মনছুরের খোঁজে এসে পান তার মৃতদেহ। তিনিই জানান, মনছুরের ছোট ভাই নাছিরও গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন।

‘সকাল ৭ টায় দুই ভাই ঘর থেকে বের হয়ে কাজে যায়। ঘণ্টা দুয়েকের মধ্যে দুর্ঘটনার খবর আসে। ততক্ষণে সব শেষ। আমার বোনের দুই মেয়ে। এখম তারা কীভাবে চলবে জানি না’- বলছিলেন মনছুর।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেছেন, ‘আমরা ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে কয়েকজন মারা গেছে শুনেছি।’

ঘটনাস্থলে এখন উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংস্থা।

সীতাকুণ্ডের শিপইয়ার্ডগুলোতে পরিত্যক্ত জাহাজ ভেঙে-কেটে মূলত রড তৈরির লোহা সংগ্রহ করা হয়। সেখানে কাজটি অনিরাপদ পরিবেশে করা হয় বলে অভিযোগ বহুদিনের।

বেসরকারি সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক পরিসংখ্যানে দেখা গেছে, সীতাকুণ্ডের শিপইয়ার্ডগুলোতে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত তিন শ্রমিক নিহত এবং ৩৮ জন আহত হন।

আরও

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ফেনীতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ

সারা দেশ

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ফেনীতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ

ফেনীতে ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে বিক...

২০২৬-০৮-১৪ ০৮:১৮

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

সারা দেশ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

চট্টগ্রামে দিনের পর দিন অপেক্ষা করেও সিএনজি না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। গ্যাসের সংকটে ক্ষোভে...

২০২৬-০৮-১৪ ০৮:১৬

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান

সারা দেশ

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সিরামদিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান...

২০২৬-০৮-১৩ ২২:১৪

শিবালয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

সারা দেশ

শিবালয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ি কাইশাবাড়ি বিলে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনে...

২০২৬-০৮-১৩ ২২:১২

হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

সারা দেশ

হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্ট...

২০২৬-০৮-১৩ ২১:৩৭

গাইবান্ধায় চোরাই দুই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় চোরাই দুই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ সোহেল রানা (৩২) ও শাকিল মিয়া (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করে...

২০২৬-০৮-১৩ ২১:২৯