সোমবার, ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

সব শিক্ষার্থীদের আন্দোলনে নামার আহ্বান ডাকসু ভিপির

সব শিক্ষার্থীদের আন্দোলনে নামার আহ্বান ডাকসু ভিপির

এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না হলে জুলাই আন্দোলনের চেয়েও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সোমবার (১০ আগস্ট) তীব্র বৃষ্টির মধ্যে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকসুর বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

সাদিক কায়েম বলেন, এই অন্যায় ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাব আপনারা প্রত্যেকটি জায়গায় অন্যায্য কমিটি-বাণিজ্যের বিরুদ্ধে এবং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন।

তিনি বলেন, এনটিআরসিএর মাধ্যমে যেভাবে আগে স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতো, সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে। ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এই অন্যায্য সিদ্ধান্ত বাতিল করুন। শিক্ষার্থী ও বেকার যুবকদের পেটে লাথি দিয়ে নেওয়া এই সিদ্ধান্ত আমরা মেনে নেব না।

সাদিক কায়েম আরও বলেন, এই সিদ্ধান্ত বাতিল না হলে বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। জুলাই বিপ্লবে যেভাবে রাজপথে নেমেছিলাম, তার চেয়েও শক্তিশালীভাবে রাজপথে নেমে শিক্ষার্থীদের দাবি আদায় করব।

এ সময় তিনি আগামীকাল (১১ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গণজমায়েতের ঘোষণা দেন। একই সঙ্গে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের এ কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করছে ডাকসু।

আরও

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার...

২০২৬-০৮-০৯ ১৮:০৯

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শনিবার ৮ আগস্ট ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ’...

২০২৬-০৮-০৯ ১৭:১৮

ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-বিএইটিই (ওয়াশিংটন অ্যাকর্ড) অ্যাক্রেডিটেশন নবায়ন উদযাপন

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-বিএইটিই (ওয়াশিংটন অ্যাকর্ড) অ্যাক্রেডিটেশন নবায়ন উদযাপন

৮ আগস্ট ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রাম...

২০২৬-০৮-০৯ ১৭:১১

বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' পালিত...

২০২৬-০৮-০৫ ১৬:১৬

জবিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত প্রায় ৭০, তদন্ত কমিটি গঠন

শিক্ষা-ক্যাম্পাস

জবিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত প্রায় ৭০, তদন্ত কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান ঘিরে ছাত্রদল-শিবির ও ছাত্রশক্তির মধ্যে দফায় দফায় সংঘর্ষ...

২০২৬-০৮-০৪ ২৩:০৭

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

শিক্ষা-ক্যাম্পাস

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজসহ অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত চালু এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ ব...

২০২৬-০৮-০৪ ১৮:০৭