সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাভারে তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

সাভারে তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

সাভার তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ ঘোষণা করেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ দেলোয়ার হোসেন মাদবর।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক জনাব এ্যাড. আনোয়ার হোসেন, সাভার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ এমদাদ মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ ইউনুস খান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব রাশেদুজ্জামান বাচ্চু এবং সাভার পৌর যুবদলের নেতা জনাব মোঃ মিন্টু ইসলাম।

এছাড়াও স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা ছাত্রদলের সভাপতি জনাব মোঃ ফয়সাল আহম্মেদ মাশফি, সাভার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ শহীদুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ তাজ খান নাঈম, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জনাব মোঃ ইমু ইমরান এবং সাভার পৌর ছাত্রদলের সহ-সভাপতি জনাব মোঃ জনি।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন জনাব মোঃ রাসেল শাহ্। টুর্নামেন্টটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় রয়েছেন হাসান, শ্রাবণ ও নাঈম। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোঃ সাইফুল ইসলাম (নবীন)। উদ্বোধনী ম্যাচে স্থানীয় দুটি দল অংশ নেয়। খেলাটি দেখতে মাঠে সাভারের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২