বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

সাতক্ষীরার তিন উপজেলায় একদিনে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সদর, কলারোয়া ও কালিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে, বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শান্ত (৫), বেতনা নদীতে পড়ে মারা যাওয়া অজ্ঞাতপরিচয় এক শিশু, কলারোয়া উপজেলার ব্রজবক্সা গ্রামের আব্দুল হামিদ ওরফে ঝড়ু (৩৫) এবং কালিগঞ্জ উপজেলার চৌমহনী এলাকার মহসিন আলী (৫২) রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে ওয়ারিয়া গ্রামের বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু শান্ত। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাকে উদ্ধার করলেও সে মারা যায়। একই দিনে ঝাউডাঙ্গা এলাকার বেতনা নদীতে পড়ে আরও এক শিশুর মৃত্যু হয়। তবে, তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অপরদিকে, দুপুর আড়াইটার দিকে কলারোয়ার ব্রজবক্সা গ্রামে বৃষ্টির মধ্যে খালে গোসল করতে যাওয়ার সময় বজ্রপাতে নিহত হন আব্দুল হামিদ ওরফে ঝড়ু।

এদিকে কালিগঞ্জ উপজেলার চৌবাড়িয়া এলাকায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মহসিন আলী। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ও কলারোয়া থানার ওসি এইচএম শাহীন এবং কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮