শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইল বাংলাদেশ

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইল বাংলাদেশ

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাক্ষাতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সংগঠন সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের দুই মন্ত্রী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এ সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান দুই মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন তারা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্মরণ করা হয় বৈঠকে।

এ ছাড়া ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। বিশেষ করে ওই প্রকল্পে বাংলাদেশ থেকে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনবল দেওয়ার বিষয়ে আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধির জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার ভাবনার কথা উল্লেখ করে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা কামনা করেন বাংলাদেশের দুই মন্ত্রী।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ঢাকায় প্রায় এক ঘণ্টা ভিভিআইপি লাউঞ্জে অবস্থান করেন। পরে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

-টিএস

আরও

বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে: রিজভী

জাতীয়

বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই নারীর ক্ষমতায়ন ও...

২০২৬-০৯-১৯ ১৮:০৪

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩২ জন

জাতীয়

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে। একই...

২০২৬-০৯-১৯ ১৮:০২

লংমার্চকারীদের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা নিয়ে সতর্ক করলেন সাকি

জাতীয়

লংমার্চকারীদের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা নিয়ে সতর্ক করলেন সাকি

দলীয় স্বার্থে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্...

২০২৬-০৯-১৯ ১৭:৫৭

তেজগাঁওয়ে গ্রেপ্তার ১২ জন তিন দিনের রিমান্ডে

জাতীয়

তেজগাঁওয়ে গ্রেপ্তার ১২ জন তিন দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উগ্রবাদী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্...

২০২৬-০৯-১৯ ১৭:৪০