শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

 

সবার আগে বাংলাদেশ, শ্রমজীবী মানুষের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশের জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে তিনি এমন মন্তব্য করেন। ‘সরকার কি প্রতিশ্রুতি পূরণ করছে? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক এ গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের বর্তমান স্থিতি, চ্যালেঞ্জ এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমানের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, কিন্তু পাস করতে পারছে, অন্যদিকে দেশে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেখানে ছাত্র খুঁজে পাচ্ছে না। আবার সবচেয়ে মেধাবীরা শিক্ষক হতে চাচ্ছেন না। এই তিনটি বড় বড় সমস্যা আমাদের পীড়িত করছে। এটার সমাধান দরকার। 

 

তিনি বলেন, সবার আগে যদি বাংলাদেশ বলি, তাহলে সবার আগে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে। যারা বলেন শ্রমজীবী মানুষের উত্থান চাই, সেই উত্থান হতে হবে তাদের সন্তানদের প্রকৃত শিক্ষা দেওয়ার মাধ্যমে। শ্রমজীবী মানুষের সন্তানদের, পিছিয়ে পড়া মানুষের সন্তানদের শিক্ষা দিতে হবে। উপযুক্ত শিক্ষার জায়গা দিতে হবে। যারা বলেন একটা নতুন বন্দোবস্ত করবেন, সেই নতুন বন্দোবস্ত হতে হবে শিক্ষার অধিকারকে কার্যকরভাবে বাস্তবায়ন করার মাধ্যমে। আর যারা বলেন ইনসাফ চাই, শিক্ষা থেকে বঞ্চনার চেয়ে বড় বেইনসাফি আর কিছু হতে পারে না। 

সিপিডির নব নিযুক্ত নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, জেন্ডার ইনডেক্স অনুযায়ী বাংলাদেশে শিক্ষার সুযোগ ও অংশগ্রহণ বাড়লেও, নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের স্কোর আশানুরূপ নয়। প্রাথমিক শিক্ষায় ছেলে-মেয়ের সমতা নিশ্চিত হলেও, ধনী ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগের মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে। শিক্ষার গুণগত মান ও জীবনদক্ষতা কেবল স্কুলে উপস্থিতি বাড়ানোই যথেষ্ট নয়; জিপিএ-নির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী জীবনদক্ষতা (যেমন: বিতর্ক ও খেলাধুলা) অর্জন নিশ্চিত করতে হবে। জিপিএ-৫ কেন্দ্রিক মানসিকতা থেকে অভিভাবকদের বের হয়ে আসা জরুরি, কারণ জিপিএ-৫ সন্তানের মেধা বা যোগ্যতার পূর্ণাঙ্গ চিত্র দেয় না।  

সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলামের উপস্থাপিত মূল প্রবন্ধে দেশের প্রাথমিক শিক্ষা খাতের ঐতিহাসিক পটভূমি এবং সাম্প্রতিক চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

আরও

অক্টোবরের যেকোনো সময় তেল আমদানি বন্ধের আভাস, ৫ হাজার কোটি টাকা ভর্তুকি

জাতীয়

অক্টোবরের যেকোনো সময় তেল আমদানি বন্ধের আভাস, ৫ হাজার কোটি টাকা ভর্তুকি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসির কাছে আর মাত্র ১৫ দিনের জ্বালানি তেল কেনার টাকা আছে। অর্থাৎ অক্টোবরে যে কোনো সময়...

২০২৬-০৯-১৮ ২৩:১০

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৬টি কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা প্রদান

জাতীয়

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৬টি কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা প্রদান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গতকাল ৬টি প্রতিষ্ঠান তাদের বিগত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে সর্বমো...

২০২৬-০৯-১৮ ২২:২১

হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্য, ওসির অডিও ফরেনসিকে

জাতীয়

হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্য, ওসির অডিও ফরেনসিকে

বিতর্কিত মন্তব্যের কথোপকথন সংবলিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্ম...

২০২৬-০৯-১৮ ২২:০৮

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইল বাংলাদেশ

জাতীয়

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইল বাংলাদেশ

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্র...

২০২৬-০৯-১৮ ১৭:০২

মমতা শিবিরের ‘ফুটবলার’, ঋতব্রতদের ‘খাম’: তৃণমূলের দুই গোষ্ঠীর নতুন নাম-প্রতীক

জাতীয়

মমতা শিবিরের ‘ফুটবলার’, ঋতব্রতদের ‘খাম’: তৃণমূলের দুই গোষ্ঠীর নতুন নাম-প্রতীক

পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনের আগে প্রতীক ও দলীয় নাম নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিরোধে আপাতত ইতি টানল ভারতের...

২০২৬-০৯-১৮ ১৭:০০

শাহবাগের ফুটপাত থেকে নতুন বাড়িতে গোলাপি বেগম

জাতীয়

শাহবাগের ফুটপাত থেকে নতুন বাড়িতে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগমকে নতুন বাড়ি উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপ...

২০২৬-০৯-১৮ ১৬:৪৫