শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সামরিক ব্যয় নিয়ে বিরোধের জেরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

সামরিক ব্যয় নিয়ে বিরোধের জেরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের জেরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বৃহস্পতিবার আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার ব্যর্থ হয়েছে।

হিলির পদত্যাগ প্রধানমন্ত্রী স্টারমারের জন্য নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে। এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন সরকার বাড়তি প্রতিরক্ষা ব্যয়ের চাহিদা এবং সীমিত অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে।

প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে কয়েক মাস ধরে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা চললেও এখনো প্রকাশ করা হয়নি বহু প্রতীক্ষিত ‘ডিফেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান’। মূলত অর্থায়ন নিয়ে মতবিরোধের কারণেই পরিকল্পনাটি বিলম্বিত হয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ সামরিক কর্মকর্তারা মনে করছেন, দেশটির জলসীমার কাছে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার কারণে প্রতিরক্ষা বিনিয়োগ দ্রুত বাড়ানো জরুরি। তবে উচ্চ ঋণ ও দীর্ঘ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ করের চাপ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পদত্যাগপত্রে হিলি বলেন, বর্তমান হুমকির মুখে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, সরকার তা দিতে সক্ষম হয়নি। তিনি সতর্ক করে বলেন, সীমিত বাজেটের কারণে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে যা সশস্ত্র বাহিনীর সক্ষমতা কমিয়ে দিতে পারে এবং দায়িত্বে থাকা সদস্যদের ঝুঁকি বাড়াতে পারে।

প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা প্রকাশে বিলম্ব হওয়ায় ব্রিটিশ প্রতিরক্ষাশিল্পও অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি, দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগের জন্য সরকারের সুস্পষ্ট অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন।

এদিকে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থায় ভূমিকা কমে আসা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত নতুন করে যুক্তরাজ্যের সামরিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে। এসব প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা সরকারের জন্য বড় পরীক্ষায় পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, আগামী ৭ জুলাই ন্যাটো সম্মেলনের আগেই প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করা হবে।

আরও

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী...

২০২৬-০৮-১৩ ০৮:৫৩

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে বলে আবারও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়...

২০২৬-০৮-১২ ২২:৪০