বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সাইফুজ্জামান ও স্ত্রীর যুক্তরাষ্ট্রের ব্যাংক-সম্পত্তির তথ্য পেল দুদক

সাইফুজ্জামান ও স্ত্রীর যুক্তরাষ্ট্রের ব্যাংক-সম্পত্তির তথ্য পেল দুদক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের বিষয়ে তদন্তসংক্রান্ত প্রতিবেদন ও বিভিন্ন নথি বাংলাদেশের কাছে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

যুক্তরাষ্ট্রে থাকা কথিত অপরাধলব্ধ সম্পদ শনাক্ত, জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে বাংলাদেশ যে আবেদন করেছিল, তার পরিপ্রেক্ষিতেই এসব তথ্য পাঠানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএলএআর গ্রহণ যুক্তরাষ্ট্রের

দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠিতে জানানো হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের বিষয়ে বাংলাদেশের পাঠানো মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) ২০২৫ সালের ১৯ মে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (ওআইএ) গ্রহণ করে।

ওই আবেদনে যুক্তরাষ্ট্রে থাকা তাদের ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। একই সঙ্গে দেশটিতে থাকা কথিত অপরাধলব্ধ সম্পদ শনাক্ত, জব্দ ও বাজেয়াপ্তের ক্ষেত্রেও সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ।

তদন্ত করে নথি পাঠিয়েছে এফবিআই

দুদকের চিঠি অনুযায়ী, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এফবিআই বিষয়টি তদন্ত করে। পরে তদন্তসংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা সম্পত্তির রেকর্ডসহ প্রয়োজনীয় বিভিন্ন নথি বাংলাদেশের কাছে পাঠানো হয়।

দুদকের কাছে পাঠানো এসব নথি একটি সিডিতে সংযুক্ত করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দুদক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর সম্পদসংক্রান্ত তথ্য ও নথি পরবর্তী তদন্ত কার্যক্রমে পর্যালোচনা করা হবে।

আরও

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, অক্টোবরে হতে পারে শুরু

জাতীয়

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, অক্টোবরে হতে পারে শুরু

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ ও ভারতের আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের...

২০২৬-০৯-০৮ ১৪:৩১

রাষ্ট্রপতির সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

২০২৬-০৯-০৮ ১৩:২০

রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা

জাতীয়

রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা

রাজধানী ঢাকায় কিছুটা লোডশেডিং সবাইকে মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা...

২০২৬-০৯-০৮ ১২:৫০

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

জাতীয়

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ব...

২০২৬-০৯-০৮ ১২:৪৮

বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায়...

২০২৬-০৯-০৮ ০৯:৫০

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে: নৌপরিবহন মন্ত্রী

জাতীয়

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে: নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত...

২০২৬-০৯-০৭ ২২:৪৩