মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় ঢাকার বায়ুমান সূচক ছিল ১৫৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তাৎক্ষণিক সূচকে এ তথ্য দেখা যায়।

তালিকায় ২৪৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের রাজধানী হানোই ১৭০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। পাকিস্তানের রাজধানী লাহোর ১৬৩ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

১৫১ থেকে ২০০ পর্যন্ত বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ার বিভিন্ন শহরের বায়ুর মানের লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে।

আরও

নির্বাচনের সংবাদ সংগ্রহে অনলাইন কার্ড দেবে ইসি

জাতীয়

নির্বাচনের সংবাদ সংগ্রহে অনলাইন কার্ড দেবে ইসি

জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন...

২০২৬-০৯-০৭ ১৯:৪৭

ছয় মাসেই স্টারলিংকের ৪৫ রাউটার চুরি, অ্যানটেনাও উধাও

জাতীয়

ছয় মাসেই স্টারলিংকের ৪৫ রাউটার চুরি, অ্যানটেনাও উধাও

দেশে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হওয়া স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবায় বড় ধর...

২০২৬-০৯-০৭ ১৯:৪৬

পরিকল্পিতভাবে জাকাত দিলে ৮-১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্মমন্ত্রী

জাতীয়

পরিকল্পিতভাবে জাকাত দিলে ৮-১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্মমন্ত্রী

ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, জাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তিরা সঠিকভাবে জাকাত প্রদান এবং শ...

২০২৬-০৯-০৭ ১৯:৪২

রাজধানীর প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরানোর দাবি

জাতীয়

রাজধানীর প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরানোর দাবি

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংসদ সদস্য রেহানা আক্তার রা...

২০২৬-০৯-০৭ ১৯:৩৭

নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ইসি

জাতীয়

নির্বাচনের সময় সাংবাদিকদের ডিজিটাল অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ইসি

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কাজ সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে ‘ডিজিটাল অ্যাক্রিডিটেশন ও কার্ড...

২০২৬-০৯-০৭ ১৮:৫৮

বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয়

বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্...

২০২৬-০৯-০৭ ১৮:৫৬