মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক

শাহবাগ থানায় মামলা নিতে গড়িমসি করছে

শাহবাগ থানায় মামলা নিতে গড়িমসি করছে

শাহবাগ থানার অভ্যন্তরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ করতে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লিটন ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে মামলা করতে শাহবাগ থানায় আসেন সাংবাদিকরা। পরে এ অভিযোগ করেন তিনি। 

লিটন ইসলাম বলেন, আমরা এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। ডিসি মাসুদ আলমের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে, পুলিশ আসলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘গ্রিন সিগন্যালের’ অপেক্ষায় রয়েছে। আমরা প্রকাশ্যে হামলার শিকার হলাম, অথচ হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে পারছি না। প্রশাসনের এমন আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের আশ্রয়দাতা।

তিনি বলেন, একদিকে ‘মব’ তৈরি করে হামলা চালানো হচ্ছে, অন্যদিকে মামলা গ্রহণ করতে গড়িমসি করা হচ্ছে। এটি স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাতের পাশাপাশি দেশের প্রচলিত আইনকে অবজ্ঞা করার শামিল বলে আমরা মনে করি।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা...

২০২৬-০৯-২৪ ১৯:২১

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন—জিপিই’র কাছ থেকে আরও বৃহত্তর...

২০২৬-০৯-২৪ ১৮:৫৮