শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শাহ ফতেহ আলীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

শাহ ফতেহ আলীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকার মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার পুনরায় চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পরিবহনটির শ্রমিক ও কর্মচারীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ঢাকা-মহাখালী থেকে বগুড়া-নওগাঁ রুটে চলাচলকারী একতা পরিবহনসহ সংশ্লিষ্ট কোচের চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১ জুলাই) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিক ও কর্মচারীদের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা মো. আরিফ সরকার টিয়া। তিনি অভিযোগ করে বলেন, গত ৭ মে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঢাকার মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এর ফলে উত্তরাঞ্চলের হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে পরিবহনটির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সাড়ে চার হাজার শ্রমিক-কর্মচারী আয়-রোজগার হারিয়ে মানবেতর অবস্থার মুখোমুখি হয়েছেন।

তিনি আরও বলেন, কাউন্টার পুনরায় চালুর দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।

আরিফ সরকার টিয়া জানান, গত ১২ মে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মধ্যস্থতায় ঢাকা মহাখালী বাস মালিক সমিতি, একতা পরিবহনের মালিকপক্ষ এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ঈদুল আজহার পর ১৫ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাউন্টার চালুর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার খুলে দেওয়ার দাবি জানিয়ে শ্রমিকরা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ঢাকা-মহাখালী থেকে বগুড়া-নওগাঁ রুটে একতা পরিবহনসহ সংশ্লিষ্ট কোচ চলাচল বন্ধ রাখতে বাধ্য হবেন তারা। এর ফলে উদ্ভূত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিক মো. ফিরোজ, শ্রী কার্তিকসহ শাহ ফতেহ আলী পরিবহনের বিপুলসংখ্যক শ্রমিক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪