বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে চারদিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে চারদিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চারদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। এসময়ে ইন্টারনেটে ধীরগতিও লক্ষ্য করা যেতে পারে।

বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-৫-এর কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়, এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট চারদিন দৈনিক ৮ ঘণ্টা সময় ধরে চলমান থাকবে।

এসময়কালে কার্যক্রমটি ট্রাফিক ইফেক্টিং হওয়ায় এসএমডব্লিউ৫ সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে ইন্টারনেট গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকার সময় বিএসসিপিএলসির অন্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবাদান পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানটি বলছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যেন নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।

আরও

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গব...

২০২৬-০৮-৩০ ০১:৪৬

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

প্রযুক্তি

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার হামলার কৌশলও দ্রুত পরিবর্তন ক...

২০২৬-০৮-১৬ ১৯:১৫