শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

রোবট দিয়ে রোবট তৈরির ধারণা এবার আর কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ থাকছে না। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানিয়েছে, তারা এমন একটি স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু করেছে, যেখানে হিউম্যানয়েড রোবট দিয়েই অন্য হিউম্যানয়েড রোবট তৈরিতে সহায়তা করা যাবে।

এক্সপেংয়ের প্রধান নির্বাহী হে শিয়াওপেং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। তার দাবি, উন্নত সাধারণ উদ্দেশ্যের হিউম্যানয়েড রোবট তৈরিতে এটি বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়া। এর লক্ষ্য, উৎপাদন প্রক্রিয়ায় মানুষের সরাসরি অংশগ্রহণ কমিয়ে বড় পরিসরে হিউম্যানয়েড রোবট তৈরি করা।

এই প্রক্রিয়ায় তৈরি প্রথম রোবটটির নাম দেওয়া হয়েছে ‘আয়রন’। হে শিয়াওপেং জানান, উৎপাদন শেষে আয়রন নিজেই হেঁটে কারখানা থেকে বেরিয়ে আসে। অর্থাৎ, শুধু নির্দিষ্ট কাজের জন্য তৈরি রোবট নয়, পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবট তৈরির সক্ষমতাও দেখিয়েছে এই উৎপাদন ব্যবস্থা।

তবে কারখানাটিতে বর্তমানে কতটি রোবট তৈরি করা সম্ভব কিংবা এর নির্দিষ্ট উৎপাদন সক্ষমতা কত—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এক্সপেং।

হিউম্যানয়েড রোবট শিল্পে এখন বড় চ্যালেঞ্জ শুধু রোবটকে হাঁটানো, কথা বলানো বা বিভিন্ন কাজ করানো নয়; কম খরচে দ্রুত বিপুলসংখ্যক রোবট তৈরি করাও গুরুত্বপূর্ণ। উৎপাদন প্রক্রিয়ার বড় অংশ স্বয়ংক্রিয় করা গেলে ভবিষ্যতে কম সময়ে ধারাবাহিকভাবে রোবট তৈরি সম্ভব হতে পারে।

হে শিয়াওপেংয়ের আশা, ভবিষ্যতে ‘আয়রন’ আরও বেশি সাধারণ কাজ করতে সক্ষম হবে। বিশেষ করে বিপজ্জনক, একঘেয়ে কিংবা মানুষ যে কাজগুলো করতে চায় না, সেসব কাজে হিউম্যানয়েড রোবট ব্যবহারের লক্ষ্য রয়েছে।

আরও

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

প্রযুক্তি

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার হামলার কৌশলও দ্রুত পরিবর্তন ক...

২০২৬-০৮-১৬ ১৯:১৫

বাংলাদেশে সফরে আসছেন ভিসা’র এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন

প্রযুক্তি

বাংলাদেশে সফরে আসছেন ভিসা’র এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রা এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে দেশটির ক্রমবর্ধমান গুরুত্বকে সামনে রেখে ১০ থেকে ১২ আ...

২০২৬-০৮-১০ ১৮:২১

দিনের বেলায় নামবে অন্ধকার, আগস্ট যে বিরল দৃশ্যের দেখা মিলবে ইউরোপে

প্রযুক্তি

দিনের বেলায় নামবে অন্ধকার, আগস্ট যে বিরল দৃশ্যের দেখা মিলবে ইউরোপে

আকাশে দেখা মিলবে এক বিরল ও রোমাঞ্চকর মহাজাগতিক দৃশ্যের। আগামী বুধবার (১২ আগস্ট) চাঁদের আড়ালে সূর্য পুরোপুরি ঢাকা পড়ে দিন...

২০২৬-০৮-০৯ ১৯:৪২