সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রণজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, পাল্টা বক্তব্যে ভিন্ন চিত্র

রণজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, পাল্টা বক্তব্যে ভিন্ন চিত্র

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রণজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক সরদার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অস্বাভাবিক আচরণের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা ও পাল্টা বক্তব্য সামনে এসেছে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী দাবি করেছে, ২০২১ সালে মাহমুদ স্যার নতুন যোগদানের পর একটি ঘটনা ঘটেছিল, যা পরবর্তীতে ভুল বোঝাবুঝি হিসেবে সমাধান হয়। এরপর এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি বলেও তারা উল্লেখ করে। শিক্ষার্থীদের ভাষ্য, বর্তমানে যে অভিযোগগুলো প্রচারিত হচ্ছে সেগুলো সাম্প্রতিক নয় এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা আরও জানায়, স্যার আমাদের সন্তানসম দৃষ্টিতে দেখেন, তার আচরণে অসঙ্গত কিছু আমরা দেখিনি।

তবে শিক্ষার্থীদের আরও অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে প্রধান শিক্ষক তাদের কক্ষে ডেকে সাংবাদিকদের দেওয়া বক্তব্য লিখিত আকারে দিতে বলেন। তা না হলে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয় বলে দাবি করে তারা। এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে চাপে পড়ে ও হতাশ হয়ে পড়ে।

এদিকে বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরদার মাহবুবুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ ‘পরিকল্পিত’ হতে পারে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই শিক্ষকের সঙ্গে কাজ করছেন এবং এমন আচরণের কোনো বাস্তব প্রমাণ তারা আগে দেখেননি। বরং অভিযোগগুলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্বের ফল হতে পারে বলে তারা মনে করেন।

কয়েকজন শিক্ষক আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের কিছু প্রশাসনিক বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে, যা মাঝেমধ্যে উত্তেজনার সৃষ্টি করে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে বাইরের কোনো মহল থেকেও ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অভিযোগের বিষয়ে সরদার মাহবুবুর রহমান বলেন, “আমাকে নিয়ে একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। কিছুদিন আগে প্রতিষ্ঠানিক দুর্নীতির বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার মতবিরোধ হয়েছিল। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। কেউ এ ধরনের অভিযোগ প্রমাণ করতে পারবে না।” তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দাস অভিযোগের বিষয়ে বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন আমাকে শিক্ষার্থীদের লিখিত বক্তব্য নিতে বলেছে। আমার সঙ্গে কারও কোনো ঝামেলা নেই। আমরা চাই বিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ বজায় থাকুক।

প্রসঙ্গত, এ ঘটনায় পূর্বে প্রকাশিত সংবাদের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সকল পক্ষই এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭