রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রোববার (০৫ জুলাই) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত দেশের প্রথম এই জাদুঘর পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান রাষ্ট্রদূতকে জাদুঘরের গ্যালারিতে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগারের সংগ্রহগুলোর সম্পর্কে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন এই পরিদর্শন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘরের প্রশংসা করেন। পাশাপাশি আগামীতে এই জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের সদস্যরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে রাষ্ট্রদূত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থাপিত স্টার লিংক সংযোগের উদ্বোধন করেন। সোমবার তিনি ঢাকায় ফিরবেন।

আরও

মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের অর্থায়নে রাস্তার সিসি ঢালাই

সারা দেশ

মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের অর্থায়নে রাস্তার সিসি ঢালাই

মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনি মাঝি বাড়ির রাস্তা ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি মীরস...

২০২৬-০৯-২০ ১৯:৪২

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

সারা দেশ

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিএনবি মোড় এলাকায় অবস্থিত ‘জাফর হোমিও হল’ নামের একটি প্রতিষ্ঠানে চলছে রমরমা অপচিকিৎসা বাণিজ্য।...

২০২৬-০৯-২০ ১৮:১৭

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

সারা দেশ

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তিন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমজ দুই...

২০২৬-০৯-২০ ১৮:১২

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

সারা দেশ

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকানঘর বরাদ্দ বাবদ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, নৈশআঁধারে দোকান দখল-চুর...

২০২৬-০৯-২০ ১৮:১১

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

সারা দেশ

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে স্থাপন করা ২৬১টি স্টেইনলেস স্টিল ডাস্...

২০২৬-০৯-২০ ১৮:০৯

ফেনী কলেজে ছাত্রশিবিরের সিরাত অলিম্পিয়াড়ে অংশ নিল চার শতাধিক শিক্ষার্থী

সারা দেশ

ফেনী কলেজে ছাত্রশিবিরের সিরাত অলিম্পিয়াড়ে অংশ নিল চার শতাধিক শিক্ষার্থী

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে সিরাত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠি...

২০২৬-০৯-২০ ১৬:৪২