মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে শেখ সাদী, লক্ষ্য আধুনিক ও ব্যবসায়ীবান্ধব আবাসন খাত

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে শেখ সাদী, লক্ষ্য আধুনিক ও ব্যবসায়ীবান্ধব আবাসন খাত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠান এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী।

তিনি নবগঠিত প্যানেল ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’-এর হয়ে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। এই প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল।

একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে শেখ সাদীর সঙ্গে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রাজ্জাক, আবু খালেদ মো. বরকতুল্লাহ, এ এফ এম ওবায়দুল্লাহ, মো. হারুন অর রশীদ ও নূর উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গত রিহ্যাব নির্বাচনে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হয়েছিলেন শেখ সাদী। দায়িত্ব পালনকালে সাধারণ সদস্যদের অধিকার রক্ষা ও আবাসন খাতের উন্নয়নে তার ভূমিকা প্রশংসিত হয়।

সেই ধারাবাহিকতায় এবার সহ-সভাপতি পদে প্রার্থী হয়ে আবাসন খাতকে আরও আধুনিক, গতিশীল ও ব্যবসায়ীবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি।

শেখ সাদী বলেন, “আবাসন খাতের বিদ্যমান সংকট নিরসন এবং সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় আমরা একটি শক্তিশালী টিম নিয়ে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ গঠন করেছি। আমাদের লক্ষ্য স্বচ্ছতা নিশ্চিত করা এবং রিহ্যাবকে একটি স্মার্ট সংগঠনে রূপান্তর করা।”

এদিকে, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা ইতোমধ্যে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গঠিত এই প্যানেলটি আবাসন ব্যবসায়ীদের মধ্যে ইতোমধ্যে সাড়া ফেলেছে।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১