মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

রিহ্যাব নির্বাচন ঘিরে কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

রিহ্যাব নির্বাচন ঘিরে কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তিনজন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. মো. আলী আফজাল, মোকাররম হোসাইন খান ও ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের সেলিম। লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থী ড. আলী আফজাল।

তিনি বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হলেও নির্বাচন কমিশন সেগুলো আমলে নিচ্ছে না।

প্রার্থীদের উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—

  • ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থী ও পোলিং এজেন্টদের কেন্দ্রে থাকার সুযোগ নিশ্চিত করা
  • ব্যালট পেপারের বই, সংখ্যা ও নম্বর প্রার্থীদের সামনে যাচাই করা
  • ভোটারদের ব্যালট নেওয়ার সময় স্বাক্ষর ও টিপসই নিশ্চিত করা
  • ভোট গ্রহণ শেষে কাস্টিং ভোট ও ব্যালট বাক্সের ভোটের সংখ্যা মিলিয়ে দেখা
  • ভোট গণনার আগে ব্যালট গণনা করে সংখ্যা যাচাই করা
  • ফলাফল শিটে কমিশন ও এজেন্টদের স্বাক্ষর নিশ্চিত করা
  • ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং লাইভ ফুটেজ প্রদর্শনের ব্যবস্থা করা
  • ভোট শেষে ব্যালট সংরক্ষণ করা, যাতে প্রয়োজনে পুনর্গণনা করা যায়

বক্তারা বলেন, এসব পদক্ষেপ গ্রহণ করলে নির্বাচন আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। এ জন্য তারা নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন।

আরও

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

অর্থনীতি

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫...

২০২৬-০৬-২৪ ১৬:২৬

আবাসন খাতে বিনিয়োগ কমার শঙ্কা, ক্ষতির মুখে সংশ্লিষ্ট শিল্প

অর্থনীতি

আবাসন খাতে বিনিয়োগ কমার শঙ্কা, ক্ষতির মুখে সংশ্লিষ্ট শিল্প

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর স...

২০২৬-০৬-২৪ ১৬:০২

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

অর্থনীতি

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

সরকারের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে ৩৭টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানিতে বোর্ড সদস্য রয়েছেন ৩০৬ জন। এ ছাড়া বোর্ডগুলোর চেয়ার...

২০২৬-০৬-২৪ ১৫:৫৪

শ্রমিক অসন্তোষে অ্যাপেক্স স্পিনিংয়ের কারখানা বন্ধ

অর্থনীতি

শ্রমিক অসন্তোষে অ্যাপেক্স স্পিনিংয়ের কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে কারখানা লে-অফ বা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং ম...

২০২৬-০৬-২৪ ১১:৩৮

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়

অর্থনীতি

১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়

চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে অর্থাৎ মে’২০২৬ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩,৬০,৬৪২ কোটি টাকা যা...

২০২৬-০৬-২১ ২২:৫১

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

অর্থনীতি

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর–কাঠামোতে বড় বৈষম্য দেখা গেছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা স...

২০২৬-০৬-২১ ১৩:০৬