বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের ‘সন্ত্রাসীরা’ রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রতিমন্ত্রী এই অভিযোগ করেন।

‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনাম দিয়ে নুরুল হক নুর লিখেছেন, ‘কুষ্টিয়া (কুষ্টিয়ায়) গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে।’

‘হামলায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রঅধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী।’

নুরুল হক নুর আরও লিখেছেন, ‘জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’

ফেসবুকের ওই পোস্টে তিনি তার দলের এক নেতার ও একজনের পায়ের রক্তাক্ত ছবি যুক্ত করে দিয়েছেন।

আরও

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জ...

২০২৬-০৯-২৬ ২০:২০

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফত...

২০২৬-০৯-২৫ ২০:৫৫

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০