মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’

রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটির পুলিশ সুপার আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলাপ্রসাশক নিশাত শারমিন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আহমদ আলীম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মো. শাহিদুল ইসলাম খান বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে। এই চেতনাকে ধারণ করে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়নকে তরান্বিত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “একটি বৈষম্যহীন, স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণের জুলাই চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

রাঙ্গামাটির পুলিশ সুপার আব্দুর রকিব, পিপিএম বলেন আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর সহাবস্থান নিশ্চিত করে দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় ব্যক্ত করেন।

পরে জুলাই আহত যোদ্ধাদের সম্মেলন ক্রেষ্ট প্রদান করা হয়।।#

 

আরও

জয়পুরহাট সীমান্তে ৩ যুবককে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

সারা দেশ

জয়পুরহাট সীমান্তে ৩ যুবককে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

জয়পুরহাট সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও...

২০২৬-১০-০৬ ১৬:২৫

জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে ক্রীড়া কমপ্লেক্স করা হবে: আমিনুল হক

সারা দেশ

জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে ক্রীড়া কমপ্লেক্স করা হবে: আমিনুল হক

নতুন করে বড় অবকাঠামো নির্মাণের বদলে দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স হিসেবে গড়...

২০২৬-১০-০৬ ১৬:১৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের প্রজননস্থল ধ্বংসের আহ্বান চসিক মেয়রের

সারা দেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের প্রজননস্থল ধ্বংসের আহ্বান চসিক মেয়রের

এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে ম...

২০২৬-১০-০৬ ১৫:৪৪

নাগরিকত্ব বাতিলে ট্রাম্প প্রশাসনের রেকর্ড ৪০ মামলা

সারা দেশ

নাগরিকত্ব বাতিলে ট্রাম্প প্রশাসনের রেকর্ড ৪০ মামলা

যুক্তরাষ্ট্রে অভিবাসন-সূত্রে নাগরিকত্ব পাওয়া ৪০ জনের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশা...

২০২৬-১০-০৬ ১২:৪৫

লটারিতে সাবরেজিস্ট্রার বদলি, প্রথম ধাপে ১৩১ জন

সারা দেশ

লটারিতে সাবরেজিস্ট্রার বদলি, প্রথম ধাপে ১৩১ জন

জনমনে থাকা নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রথম ধ...

২০২৬-১০-০৬ ১২:২৭

দুধ পান করে দেবীগঞ্জে ৩৬ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

সারা দেশ

দুধ পান করে দেবীগঞ্জে ৩৬ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ৩৬ জন...

২০২৬-১০-০৫ ২৩:১০