সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙামাটিতে সাংবাদিকদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

রাঙামাটিতে সাংবাদিকদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং  বিষয়ক প্রশিক্ষণ শুরু

রাঙামাটিতে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন, মাল্টিমিডিয়া বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেন মোহাম্মদ সাহাব উদ্দিন, লাইভ সংক্রান্ত প্রশিক্ষন দেন ড. জামিল খান, ফ্যাক্ট চেকিং বিষয়ে জিলহাজ উদ্দিন নিপুন।জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতায় ডিজিটাল মিডিয়ার ভূমিকা অপরিসীম। দ্রুত ও নির্ভুল সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ডিজিটাল টুলস ও প্রযুক্তির ব্যবহারে পারদর্শী হতে হবে। এই প্রশিক্ষণ সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ করে তুলবে।

তিন দিনব্যাপী এই কর্মশালায় ডিজিটাল জার্নালিজম, , মোবাইল জার্নালিজম (মোজো), সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার এবং ফেক নিউজ বা গুজব সনাক্তকরণসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে। পিআইবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্বরা এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করছেন। রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন মূলধারার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এ প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাব ও রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন।

আরও

হাতীবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই নিহত

সারা দেশ

হাতীবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম...

২০২৬-১০-০৪ ২৩:৫৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (...

২০২৬-১০-০৪ ২১:০০

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮