শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পশ্চিম ইউরোপে তীব্র দাবদাহ, তাপমাত্রার নতুন রেকর্ড

পশ্চিম ইউরোপে তীব্র দাবদাহ, তাপমাত্রার নতুন রেকর্ড

পশ্চিম ইউরোপে চলমান তীব্র দাবদাহে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনে তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এর মধ্যে ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা এবং স্পেনে ১৯৫০ সালের পর জুন মাসের সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অঞ্চলটিতে কোটি কোটি মানুষ চরম তাপপ্রবাহের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। বুধবার প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এ ছাড়া মহাদেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার ফ্রান্সে দিন ও রাতের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ১৯৪৭ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি দেশটির সর্বোচ্চ গড় তাপমাত্রা। দেশটির অর্ধেকের বেশি অঞ্চলে এখনও সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় পশ্চিমাঞ্চলের হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে ফ্রান্সে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে বুধবার এই তাপপ্রবাহ পশ্চিম ইউরোপের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের গোসপোর্টে তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটি জুন মাসে ওই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত সোমবার ও মঙ্গলবার দৈনিক গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ২৮ দশমিক ০৮ এবং ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াস। এটিও জুন মাসের সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড। দেশটির কিছু এলাকায় এখনও সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। ইতালিরও ১৬টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিতেও দাবদাহ ছড়িয়ে পড়তে পারে।

নেদারল্যান্ডসের আবহাওয়া সংস্থা দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের জন্য অরেঞ্জ সতর্কতা জারি করেছে। এসব এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এ ছাড়া বেলজিয়ামের বেশির ভাগ এলাকাতেও অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

আরও

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী...

২০২৬-০৮-১৩ ০৮:৫৩

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে’—ট্রাম্প

কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে বলে আবারও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়...

২০২৬-০৮-১২ ২২:৪০