সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রতিভা খোঁজার যাত্রা শুরু বগুড়ায়: প্রতিমন্ত্রী

প্রতিভা খোঁজার যাত্রা শুরু বগুড়ায়: প্রতিমন্ত্রী

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম-এ শুরু হলো তৃণমূলভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণের ব্যতিক্রমধর্মী আয়োজন “নতুন কুঁড়ি স্পোর্টস”। শনিবার (২ মে) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এই কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি জানান, তারেক রহমান-এর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

এর আগে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। বগুড়ায় প্রতিমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে স্থানীয় পর্যায়ে আনুষ্ঠানিক সূচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান-এর সময় “নতুন কুঁড়ি” যেভাবে সাংস্কৃতিক প্রতিভা তুলে এনেছিল, ঠিক তেমনি এবার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করাই এই উদ্যোগের লক্ষ্য। ইউনিয়ন থেকে জেলা ধাপে ধাপে প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।

ক্রীড়াবিদদের আর্থ-সামাজিক উন্নয়নেও নেওয়া হয়েছে উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের মাসিক সম্মানি ভাতা চালু হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে “গোল্ড কাপ” ফুটবল, বছরজুড়ে আন্তঃস্কুল ও আন্তঃউপজেলা প্রতিযোগিতা চালুর মাধ্যমে মাঠমুখী করা হচ্ছে তরুণ প্রজন্মকে। এতে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থেকে সুস্থ জীবন গড়ে তুলতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা ও মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বগুড়ার ১২টি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে মোট ১৩টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। প্রথম দিনেই অনুষ্ঠিত হয় তায়কোয়ান্ডো, দাবা, ফুটবল ও কাবাডি। আর রোববার (৩ মে) অনুষ্ঠিত হবে ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার ও ব্যাডমিন্টন।

তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়ানোর প্রত্যয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এখন এক নতুন আশার নাম

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭