বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

প্রশান্ত মহাসাগরে বিপৎসংকেত: ধেয়ে আসছে শক্তিশালী ‘সুপার এল নিনো’

প্রশান্ত মহাসাগরে বিপৎসংকেত: ধেয়ে আসছে শক্তিশালী ‘সুপার এল নিনো’

প্রশান্ত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বজুড়ে জলবায়ু বিশেষজ্ঞরা। চলতি বছরের মে থেকে জুলাইয়ের মধ্যে শক্তিশালী ‘এল নিনো’ সক্রিয় হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা, এই প্রাকৃতিক পর্যায়টি শেষ পর্যন্ত একটি বিরল ও ধ্বংসাত্মক ‘সুপার এল নিনো’তে রূপ নিতে পারে, যা ২০২৬ সালের শেষ পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংকটে বৈশ্বিক আবহাওয়া

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) সাম্প্রতিক তথ্যানুযায়ী, মে-জুলাই নাগাদ এল নিনো সৃষ্টির সম্ভাবনা অন্তত ৬১ শতাংশ। এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলপ্রবাহের একটি পর্যায়, যা বিশ্বজুড়ে বৃষ্টিপাত ও তাপমাত্রার স্বাভাবিক ভারসাম্য ওলটপালট করে দেয়। এর বিপরীতে থাকে শীতল জলপ্রবাহের পর্যায় ‘লা নিনা’।

সুপার এল নিনোর শঙ্কা কতটুকু?

আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুওয়েদারের দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রদানকারী পল প্যাস্টেলক জানান, প্রায় ১৫ শতাংশ সম্ভাবনা রয়েছে যে এটি ‘সুপার এল নিনো’তে পরিণত হবে। নিয়ম অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা টানা কয়েক মাস ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তাকে সুপার এল নিনো বলা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ২০২৩-২৪ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে।

দক্ষিণ এশিয়া ও ভারতের ওপর প্রভাব

ওয়াশিংটন পোস্টের আবহাওয়াবিদ বেন নোল সতর্ক করেছেন যে, এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ার জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে আগামী অক্টোবর নাগাদ মধ্য ও উত্তর ভারতে তীব্র খরা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। মৌসুমি বায়ু বাধাগ্রস্ত হলে বৃষ্টিপাতের ঘাটতি দেখা দেবে, যা সরাসরি কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশ্বজুড়ে জলবায়ুর ভিন্ন রূপ

এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত ভিন্ন ভিন্ন সংকটের মুখোমুখি হবে:

যুক্তরাষ্ট্র: দেশটির মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বৃষ্টি বাড়লেও টেক্সাসসহ উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহের ঝুঁকি রয়েছে।

আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা: মহাদেশ দুটির বড় একটি অংশে চরম উষ্ণতা ও খরার পূর্বাভাস দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া: বছরের শেষ নাগাদ ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ায় ভয়াবহ খরা দেখা দিতে পারে।

সমুদ্র ও হারিকেন: সাধারণত এল নিনো সক্রিয় থাকলে আটলান্টিক মহাসাগরে হারিকেনের প্রকোপ কমে আসে, তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রান্তীয় ঝড়ের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা থাকে।

পূর্বাভাসে অনিশ্চয়তা

ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের মতে, বসন্তকালীন সময়ে করা এই পূর্বাভাসে কিছুটা অনিশ্চয়তা থাকতে পারে। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় একে ‘স্প্রিং প্রেডিক্টিবিলিটি ব্যারিয়ার’ বলা হয়। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গব...

২০২৬-০৮-৩০ ০১:৪৬

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

প্রযুক্তি

এআই নির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তাতেও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুতগতির কানেক্টিভিটি ব্যবসার ধরন বদলে দেওয়ার পাশাপাশি সাইবার হামলার কৌশলও দ্রুত পরিবর্তন ক...

২০২৬-০৮-১৬ ১৯:১৫