মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ এমপিদের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ এমপিদের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’-এর চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে যুক্তরাজ্যের এমপি শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেনও ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে এপিপিজির আগ্রহের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি সুদৃঢ়করণ ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশ, যুক্তরাজ্যের পার্লামেন্ট এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে এপিপিজির ভূমিকার কথা উল্লেখ করে বাংলাদেশের অগ্রগতি ও দেশের প্রকৃত পরিস্থিতি যুক্তরাজ্য পার্লামেন্টে তুলে ধরতে প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই সংকট এখন শুধু মানবিক বিষয় নয়; এর সঙ্গে নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের মতো বিষয়ও যুক্ত হয়েছে। রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি।

প্রতিনিধিদল জানায়, তারা বুধবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনের বিষয়ে যুক্তরাজ্য পার্লামেন্টসহ আন্তর্জাতিক ফোরামে ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেয় তারা।

বৈঠকে সংসদীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও মানবাধিকারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

আরও

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

জাতীয়

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক...

২০২৬-১০-০৬ ১২:১২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

জাতীয়

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১১:৩৪

বসুন্ধরা আবাসিক এলাকায় দুই-তিনটি ফিলিং স্টেশনের দাবি

জাতীয়

বসুন্ধরা আবাসিক এলাকায় দুই-তিনটি ফিলিং স্টেশনের দাবি

রাজধানীর পূর্বাঞ্চলে একের পর এক নতুন আবাসিক ও বাণিজ্যিক এলাকা গড়ে উঠলেও সেই অনুপাতে বাড়েনি জ্বালানি সরবরাহের অবকাঠামো। ফ...

২০২৬-১০-০৬ ১১:২৩

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অফিস চলবে ১৭ অক্টোবর

জাতীয়

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অফিস চলবে ১৭ অক্টোবর

আসছে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন যুক্ত করা হয়েছে। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী...

২০২৬-১০-০৫ ২১:০৮

সিঙ্গাপুরে ১০ জন বা তার বেশি শিক্ষার্থীকে ইসলামি শিক্ষা দিতে নিবন্ধন বাধ্যতামূলক

জাতীয়

সিঙ্গাপুরে ১০ জন বা তার বেশি শিক্ষার্থীকে ইসলামি শিক্ষা দিতে নিবন্ধন বাধ্যতামূলক

সিঙ্গাপুরে নিয়মিত ১০ জন বা তার বেশি ব্যক্তিকে ইসলামি শিক্ষা দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এখন থেকে ইসলামিক রিলিজিয়াস কাউন...

২০২৬-১০-০৫ ২০:৫৯

শিক্ষার্থীদের আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

জাতীয়

শিক্ষার্থীদের আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি আধুনিক, নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্...

২০২৬-১০-০৫ ২০:০৮