রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রেস কনফারেন্সে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে

প্রেস কনফারেন্সে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে

ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ এবং জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় প্রতি বছর দেশব্যাপী 'ভূমিসেবা মেলা' আয়োজন করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগেও এই মেলা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রবিবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

তিনি জানান, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণার উদ্দেশ্যে আগামী ১৯ থেকে ২১ মে তিন দিন ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে।

প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, তিন দিনব্যাপী এ মেলায় ময়মনসিংহ বিভাগের আওতাধীন চারটি জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অথবা দৃশ্যমান স্থানে সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য স্টল স্থাপন করা হবে। সংশ্লিষ্ট স্টল হতে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হবে।

পাশাপাশি অনলাইন খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহকরণ, অনলাইনে প্রাপ্ত মৌজা ম্যাপের আবেদন ডাক বিভাগের মাধ্যমে সরবরাহকরণ ও এ বিষয়ে ব্যাপক প্রচার, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং রেকর্ড হস্তান্তরসহ সকল সেবা জনগণকে প্রদান করা হবে। সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবে।

এছাড়া ভূমি মন্ত্রণালয় হতে সরবরাহকৃত ভূমিসেবা সংক্রান্ত ডকুমেন্টারি প্রচার করা হবে এবং হট লাইন নাম্বার (১৬১২২)-এ ফোন করে ডাকযোগে মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি, ভূমিসেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমিসেবা সংক্রান্ত যে কোন বিষয় জানা যাবে। এছাড়া যে কোন স্থান হতে ভূমি পোর্টালে www.land.gov.bd রেজিস্ট্রেশন করে ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হবে।

এরই প্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৩৫টি, নেত্রকোণা জেলায় ১০টি, জামালপুর জেলায় ০৭টি, শেরপুর জেলায় ১৮টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র LSFC স্থাপন করা হয়েছে। যার ফলে নির্ধারিত ফি প্রদান করে বিভিন্ন অনলাইন সেবা যেমন: নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ বা নকশার আবেদন, অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তি ও সায়রাতমহাল লিজ ইত্যাদি গ্রহণ করা যাচ্ছে। এছাড়া সেবা সম্পর্কিত বিষয় জনসাধারণের অবগতির জন্য ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি সড়ক, মহাসড়ক, হাট-বাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পার্কসহ বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে প্রচারনা করা হবে বলে জানানো হয় এই প্রেস কনফারেন্সে। প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল (রাজস্ব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা তামান্না হোরায়রাসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

আরও

দুর্গাপূজায় ৩০০ জনকে বস্ত্র ও অর্থ দিল স্বর্ণগ্রাম

সারা দেশ

দুর্গাপূজায় ৩০০ জনকে বস্ত্র ও অর্থ দিল স্বর্ণগ্রাম

ধর্মীয় উৎসবের আনন্দ যেন আর্থিক অসচ্ছলতার কারণে কারও কাছে ম্লান না হয়—এমন মানবিক প্রত্যয়ে বগুড়ায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদ...

২০২৬-১০-১০ ২৩:৪৩

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

সারা দেশ

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়...

২০২৬-১০-১০ ২৩:৪১

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

সারা দেশ

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরঘোনা এলাকার বাসিন্...

২০২৬-১০-১০ ২৩:৩৭

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান...

২০২৬-১০-১০ ২৩:৩৬

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলার নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে থেকে আব্বাস সিকদার (২৫) নামে...

২০২৬-১০-১০ ২৩:৩৪