রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পদ্মা নদীতে নৌকা বাইচে সংঘর্ষ:প্রতিপক্ষকে পিটিয়ে নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ, আহত-২০

পদ্মা নদীতে নৌকা বাইচে সংঘর্ষ:প্রতিপক্ষকে পিটিয়ে নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ, আহত-২০

 

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোদারবাজারে পদ্মা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে পাবনার ‘নিউ শাড়িরভিটা’ ও কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকার মধ্যে সংঘর্ষ ও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন মাঝি আহত হয়েছেন এবং তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর লালগোলা এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও নৌকা বাইচ কমিটির সদস্যরা নদী থেকে আহত মাঝিদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে রয়েছেন- পাবনার আমিনপুরের আমজাদ শেখের ছেলে রাকিব (১৭), আবুল হোসেনের ছেলে রওশন (৪০), রওশন শেখের ছেলে মাসুদ শেখ (৩০), ইউসুফ শেখের ছেলে শাহিন শেখ (৩৫), আব্দুল আজিজ শেখের ছেলে সুজাত শেখ (২৬), হারুন সরদারের ছেলে লতিফ সরদার (৩৫), সোবহান শেখের ছেলে শরিফ শেখ (৩০), আক্কাস আলীর ছেলে সাদ্দাম (৩৭), বাবলু (৪০), ইসরাফিল (৪৭), জাহাঙ্গীরের ছেলে হাবিব (২৫), সফি শেখের ছেলে কায়েস (১৮) এবং রাজবাড়ীর কালুখালীর মৃগী এলাকার আকবর শেখের ছেলে আলাউদ্দিন (৩৫), শফিকুল ইসলাম(৪৪) সহ আরও বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে তিন দিনব্যাপী নৌকা বাইচের আজ শনিবার ছিল শেষ দিন। বাইচের শেষ পর্যায়ে সন্ধ্যার পর পাবনার আমিনপুরের নিউ শাড়িরভিটা ও কুষ্টিয়ার নিউ জনতা এক্সপ্রেস নৌকার মধ্যে প্রতিযোগিতা চলছিল। এ সময় নিউ শাড়িরভিটা নৌকাটি এগিয়ে থাকলে নিউ জনতা এক্সপ্রেস নৌকাটি সেটিকে ধাক্কা দেয়। এতে নিউ শাড়িরভিটা নৌকাটি ডুবে যায়।

অভিযোগ উঠেছে, নৌকাটি ডুবে যাওয়ার পর মাঝিরা নদীতে ভাসতে থাকলে নিউ জনতা এক্সপ্রেসের মাঝিরা বাঁশ, লাঠি ও বৈঠা দিয়ে তাদের মারধর করেন। এতে তারা আহত হন। পরে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও নৌকা বাইচ কমিটির সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লতিফ সরদার নামের নিউ শাড়রিভিটা নৌকার মাঝি বলেন, আমাদের নৌকাতে ৭০ থেকে ৮০ জন লোক ছিল। আমরা প্রতিযোগিতার সময় এগিয়ে ছিলাম। আমাদের ডান পাশে ছিল নিউ জনতার সংগ্রাম নামের নৌকা। তারা আমাদের ডান পাশ থেকে চাপ দিয়ে আমাদের নৌকা ডুবিয়ে দেয়। পরবর্তীতে তারা আমাদের বাঁশ, লাঠিসোঁটা দিয়ে মেরে আহত করে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নৌকা বাইচ কমিটির সদস্য গোলাম মোস্তফা বলেন, বাইচের সময় কুষ্টিয়ার নিউ জনতা নৌকাটি পাবনার নিউ শাড়িরভিটা নৌকাকে চাপ দিলে সেটি ডুবে যায়। এরপর ডুবে যাওয়া নৌকার মাঝিদের পিটিয়ে আহত করা হয়। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা বলেন, আজ শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটে রাজবাড়ী সদর থানার লালগোলা এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে নিউ শাড়িরভিটা ও নিউ জনতা সংগ্রাম নামের দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে নিউ শাড়িরভিটা নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, দৌলতদিয়া নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলের পেছনে থাকায় সঙ্গে সঙ্গে স্পিডবোট নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিদের ট্রলারের সহায়তায় নৌ পুলিশ প্রায় ৭৫ থেকে ৮০ জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

আরও

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

সারা দেশ

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়...

২০২৬-১০-১০ ২৩:৪১

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

সারা দেশ

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরঘোনা এলাকার বাসিন্...

২০২৬-১০-১০ ২৩:৩৭

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান...

২০২৬-১০-১০ ২৩:৩৬

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলার নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে থেকে আব্বাস সিকদার (২৫) নামে...

২০২৬-১০-১০ ২৩:৩৪