সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

মেহেরপুরের গাংনী উপজেলায় এসএসসি পরীক্ষায় পরপর দুইবার ফেল করায় পরিবারের বকাঝকার পর অভিমান করে রামিমুদজামান টুটুল (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কোদালইকাটি গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

নিহত রামিমুদজামান টুটুল ওই গ্রামের মিন্টু হোসেনের ছেলে। তিনি এসএসসি পরীক্ষায় পরপর দুইবার অকৃতকার্য হন বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষায় দ্বিতীয়বারও ফেল করার পর পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেন। এতে অভিমান ও মানসিকভাবে ভেঙে পড়ে টুটুল। পরে বুধবার রাতে কিংবা বৃহস্পতিবার ভোরের কোনো একসময় নিজ ঘরে চলে যান তিনি। সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে দেখতে পান, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন টুটুল।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিচে নামিয়ে আনেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোর্শেদ জানান, কোদালইকাটি গ্রামের মিন্টু হোসেনের ছেলে রামিমুদজামান টুটুল নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
আসিফ ইকবাল

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২