শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত, সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত, সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুরে সিফাত আবদুল্লাহ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে সিফাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত। ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে। বিষয়টি পুলিশের নজরে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর টিনের মসজিদ এলাকার বাসিন্দা মো. সিকান্দর আলীর ছেলে।

এফএস

আরও

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করলো মালয়েশিয়া

জাতীয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করলো মালয়েশিয়া

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির...

২০২৬-০৯-০৪ ০৯:৫৮

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে র‌্যাবের নজরদারি-টহল জোরদার

জাতীয়

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে র‌্যাবের নজরদারি-টহল জোরদার

সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন ঘিরে সারাদেশে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প...

২০২৬-০৯-০৪ ০৯:১৮

রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে যাচ্ছে

জাতীয়

রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে যাচ্ছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভ জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুর...

২০২৬-০৯-০৪ ০৯:১৪

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

জাতীয়

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট পরি...

২০২৬-০৯-০৩ ২৩:০২

‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

জাতীয়

‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ‘১৫ হাজারের অধিক শিশু নিখোঁজের’ বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সং...

২০২৬-০৯-০৩ ২২:২৫

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণের বার

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে প্রায় ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢা...

২০২৬-০৯-০৩ ২২:২২