শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ‘১৫ হাজারের অধিক শিশু নিখোঁজের’ বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো নজরে আসার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদগুলোতে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থা, অর্থাৎ নিখোঁজ শিশুদের কতজন উদ্ধার হয়েছে বা নিজ নিজ পরিবারের কাছে ফিরে এসেছে-এসংক্রান্ত তথ্য উল্লেখ না থাকায় শিশু নিখোঁজের প্রকৃত চিত্র পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। ফলে এ বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু নিখোঁজ সম্পর্কে জনমনে বিভ্রান্তি নিরসন এবং অধিকতর স্পষ্ট করার লক্ষ্যে পুলিশ সদর দপ্তর স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই করেছে। এতে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই ২০২৬ পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী শিশু নিখোঁজের জিডি হয়েছে ৪৭৪, উদ্ধার হয়েছে ৪০৬ জন, উদ্ধার হয়নি ৬৮ জন। একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩-এর মধ্যে উদ্ধার হয়েছে ১৩ হাজার ২৭৩ জন, উদ্ধার হয়নি ১ হাজার ৯৭০ জন।

এতে বলা হয়, আলোচ্য সময়ে মোট ১৫ হাজার ৭১৭ নিখোঁজ শিশুর মধ্যে উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ জন, যা মোট নিখোঁজের শতকরা ১৩ ভাগ।

নিখোঁজ হওয়ার কারণ হিসেবে দেখা যায়, শূন্য থেকে ৯ বছরের শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথঘাট ভুলে যাওয়া, পরিবারের সদস্যদের নাম ঠিকানা বলতে না পারা এবং একাকি বাসায় ফিরতে গিয়ে অন্য স্থানে চলে যাওয়া ইত্যাদি কারণে নিখোঁজ হয়।

আবার ১০ থেকে ১৭ বছর বয়সীরা অভিমান করে, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা, পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাব ইত্যাদি কারণে নিখোঁজ হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি সুবিধা চালু হয়েছে। ফলে জিডির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, এ বিষয়ে ২০২৩ সালে নিখোঁজ জিডি হয়েছে ১৭ হাজার ৮০৮, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০।

আরও

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্ব পেলেন যারা

জাতীয়

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্ব পেলেন যারা

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক- এই তিন গুর...

২০২৬-০৯-০৩ ১৯:৪৫

শুক্রবার জন্মাষ্টমীর ছুটি, মিলবে না অতিরিক্ত কর্মদিবস

জাতীয়

শুক্রবার জন্মাষ্টমীর ছুটি, মিলবে না অতিরিক্ত কর্মদিবস

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার সরকারি ছুটি। তবে দিনটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় এ উ...

২০২৬-০৯-০৩ ১৯:৩৯

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশে ২২ ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি

জাতীয়

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশে ২২ ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি

বিদেশে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে ১৩টি দেশের ২২টি ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি...

২০২৬-০৯-০৩ ১৯:৩৫

দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী

জাতীয়

দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে বলে জানিয়েছেন দুর্যো...

২০২৬-০৯-০৩ ১৮:৩৮

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

জাতীয়

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

দেশে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে ৪০০টির বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ...

২০২৬-০৯-০৩ ১৮:১৪

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...

২০২৬-০৯-০৩ ১৬:১৫